Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজধানী তেহরানে ফের বিস্ফোরণের শব্দ
    আন্তর্জাতিক

    রাজধানী তেহরানে ফের বিস্ফোরণের শব্দ

    Najmus Sakibমার্চ 4, 2026Updated:মার্চ 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

    ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেওয়ার পরপরই রাজধানীতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতেও তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ইনকিলাব স্কয়ারের একটি পুলিশ স্টেশনেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

    এদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) পাল্টা আঘাত হানার অঙ্গীকার করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে তারা একটি বিবৃতি প্রকাশ করেছে। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করার সময় ১০টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

    গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এছাড়া শীর্ষ পর্যায়ের কয়েকজন সামরিক কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেশটি উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    চলমান হামলায় ইরানে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৮০০ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

    সূত্র: আল জাজিরা

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ক্ষেপণাস্ত্রের সংঘাতে প্রতিরক্ষার সীমা কোথায়?

    মার্চ 4, 2026
    আন্তর্জাতিক

    স্কুল হামলায় নিহতদের স্মরণে ইরানে জনসমুদ্র

    মার্চ 4, 2026
    আন্তর্জাতিক

    ইরানে নেতা নির্বাচন পরিষদ ভবনে হামলা

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.