Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে নেতা নির্বাচন পরিষদ ভবনে হামলা
    আন্তর্জাতিক

    ইরানে নেতা নির্বাচন পরিষদ ভবনে হামলা

    Najmus Sakibমার্চ 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কুম শহরে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কুম শহরে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

    বার্তাসংস্থা এএফপি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করে। হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের স্থানীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ভিডিওতে ভবনের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    তাসনিম নিউজ আরও জানায়, তেহরানে অবস্থিত পুরোনো পার্লামেন্ট ভবনে থাকা পরিষদের আরেকটি কমপ্লেক্সেও রাতভর হামলা চালানো হয়েছে।

    এদিকে অ্যাক্সিওসের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের উদ্দেশ্যে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের একটি আনুষ্ঠানিক বৈঠক চলাকালে ওই ভবনে বিমান হামলা পরিচালিত হয়। চ্যানেলটির দাবি, হামলায় পরিষদের বহু সদস্য নিহত বা আহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিভিন্ন গণমাধ্যম।

    ইরানের সংবিধান অনুযায়ী, অ্যাসেম্বলি অব এক্সপার্টস ধর্মীয় আলেমদের সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ পরিষদ, যার সদস্য সংখ্যা ৮৮। দেশটির সর্বোচ্চ নেতা নিয়োগ এবং তার কার্যক্রম তদারক করার দায়িত্ব এ পরিষদের ওপর ন্যস্ত।

    ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কা

    মার্চ 4, 2026
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের ‘শাহেদ–১৩৬’ ড্রোন

    মার্চ 4, 2026
    আন্তর্জাতিক

    ক্ষেপণাস্ত্রের সংঘাতে প্রতিরক্ষার সীমা কোথায়?

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.