ভারত মহাসাগরে শ্রীলংকার উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
শ্রীলংকার নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী সেখানে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
জাহাজটি ডুবে যাওয়ার আগে বিপদসংকেত পাঠানো হলে উদ্ধার তৎপরতা শুরু করে শ্রীলংকার নৌবাহিনী।
শ্রীলংকার নৌবাহিনী জানিয়েছে, ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইরিস দেনা’ থেকে বিপদসংকেত পাওয়ার পর তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
এ পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
উদ্ধার হওয়া এবং নিহতের সংখ্যা বিবেচনায় এখনো প্রায় ৬৮ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজদের খুঁজে পেতে সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

