Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধজাহাজ ডোবানোর ফলাফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    আন্তর্জাতিক

    যুদ্ধজাহাজ ডোবানোর ফলাফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    Najmus Sakibমার্চ 5, 2026Updated:মার্চ 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গতকাল বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আইআরআইএস দিনা নামের ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র | ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি সতর্ক করে বলেন, এই হামলার পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে।

    বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি জানান, হামলার শিকার হওয়া ইরানি যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি হিসেবে সেখানে অবস্থান করছিল।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই ঘটনার মাধ্যমে যে নজির স্থাপন করেছে, তার জন্য তাদের তীব্র অনুশোচনা করতে হবে।

    ঘটনাটি ঘটে বুধবার। ওই দিন শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় আইআরআইএস দিনা নামের একটি ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলার ফলে যুদ্ধজাহাজটি ডুবে যায়।

    শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    সূত্র: রয়টার্স

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কাতারের দোহার পর বাহরাইনের মানামায় একাধিক বিস্ফোরণ

    মার্চ 5, 2026
    আন্তর্জাতিক

    তেহরানের দাবি: উপসাগরীয় অঞ্চলে ড্রোন হামলার পেছনে রয়েছে ইসরায়েল

    মার্চ 5, 2026
    আন্তর্জাতিক

    কুয়েতে ইরানি ড্রোন হামলায় নিহত বাকি দুই সেনার পরিচয় শনাক্ত

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.