Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেলআবিব
    আন্তর্জাতিক

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেলআবিব

    হাসিব উজ জামানমার্চ 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে শুক্রবার ইসরায়েলের রাজধানী তেলআবিবে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ।

    জরুরি সেবা কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পর তেলআবিবের বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এসব খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও জরুরি সেবা কর্মীদের পাঠানো হয়েছে।

    এছাড়া একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনাও ঘটে। সেখানে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তেলআবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানার পর দ্রুত সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে।

    এই হামলার আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার জের ধরেই তেলআবিব লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।

    ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দাবি করেছে, তেলআবিবের কেন্দ্রস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

    অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    বর্তমান পরিস্থিতিতে তেলআবিবসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    একদিনেই ধনীদের সম্পদে যোগ হলো ২৬৫ বিলিয়ন ডলার!

    এপ্রিল 10, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.