Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হবে কি না সে ব্যাপারে চিন্তিত নন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হবে কি না সে ব্যাপারে চিন্তিত নন ট্রাম্প

    Najmus Sakibমার্চ 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব ‘ক্ষমতাহীন হয়ে গেছে’। তার মতে, দেশটিতে এমন নতুন নেতৃত্ব প্রয়োজন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভালো আচরণ করবে।

    ট্রাম্প বলেন, “গত সপ্তাহে ইরান যা ছিল, এখন আর তা নেই। এক সপ্তাহ আগে তারা শক্তিশালী ছিল, কিন্তু এখন তাদের ক্ষমতা কার্যত ভেঙে দেওয়া হয়েছে।”

    তিনি আরও বলেন, নতুন নেতা নির্বাচন করা খুব কঠিন হবে না এবং এই প্রক্রিয়ায় তারও ভূমিকা থাকা উচিত। এ প্রসঙ্গে তিনি ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার উদাহরণ তুলে ধরেন।

    উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ৬ জানুয়ারি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নজরদারিতে দেশটির দায়িত্ব পালন করছেন।

    ট্রাম্প বলেন, “এটা খুব সহজেই কাজ করবে। ভেনেজুয়েলার মতোই হবে। সেখানে এখন আমাদের খুব ভালো একজন নেতা আছেন। তিনি দারুণ কাজ করছেন। ঠিক ভেনেজুয়েলার মতোই এখানে (ইরান) হবে।”

    ট্রাম্প জানান, ইরান গণতান্ত্রিক রাষ্ট্র কি না বা দেশটির নেতৃত্ব কোনো ধর্মীয় নেতা দিচ্ছেন কি না—এসব বিষয়ে তার আপত্তি নেই।

    তিনি বলেন, “আমার ধর্মীয় নেতাদের সঙ্গে সমস্যা নেই। আমি অনেক ধর্মীয় নেতার সঙ্গে কাজ করি এবং তারা অসাধারণ।”

    ইরান অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, আমি বলছি এমন একজন নেতা দরকার যিনি ন্যায়বিচার করবেন, ভালো কাজ করবেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভালো আচরণ করবেন এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও সম্মান করবেন—ওরা সবাই আমাদের অংশীদার।”

    তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক রয়েছে এবং তারা “আমাদের জন্য লড়ছে।”

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রশংসা করে ট্রাম্প বলেন, “১০ এর মধ্যে এটা ১২ বা হয়তো ১৫।”

    তবে তেলের দাম বৃদ্ধি নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানান। তার ভাষায়, “সমস্যা নেই। এটা সাময়িক হবে। খুব দ্রুত দাম আবার কমে যাবে।” হরমুজ প্রণালীর বিষয়টিও তিনি “ইতোমধ্যে সমাধান করে ফেলেছেন” বলে দাবি করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    একদিনেই ধনীদের সম্পদে যোগ হলো ২৬৫ বিলিয়ন ডলার!

    এপ্রিল 10, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

    এপ্রিল 10, 2026
    আন্তর্জাতিক

    ইরান নয়, যুদ্ধবিরতিতে বেশি আগ্রহী ছিল যুক্তরাষ্ট্র!

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.