মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ৫২টি ফরাসি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে, জানিয়েছেন ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো।
ফরাসি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পারস্য উপসাগরে বর্তমানে ৫২টি এবং লোহিত সাগরে ৮টি জাহাজ অবস্থান করছে। আমরা এই জাহাজগুলোর ক্রুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, কারণ সেখানে বেশ কিছু ফরাসি নাবিক রয়েছেন।”
ইরানে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা শুরু করে ইরান।
এই উত্তেজনার ফলে হরমুজ প্রণালির মাধ্যমে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এই নৌপথের মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়ে থাকে।

