ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “ইরান থেকে প্রতিবেশী দেশগুলোতে যেসব হামলা হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি।”
তিনি আরো উল্লেখ করেন, “ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, যদি কোনো প্রতিবেশী দেশ থেকে আক্রমণ বা ক্ষেপণাস্ত্র হামলা না করা হয়, তাহলে ইরানও তাদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসামূলক অভিযান চালাবে না।”
সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই ঘোষণাকে বিশ্লেষকরা ইরানের সামরিক ও কূটনৈতিক কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন।

