ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে পুরো বিশ্বের জন্য একটি ‘উপকার’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই অভিযানের সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেছেন, শূন্য থেকে ১০-এর স্কেলে এই অভিযানের অগ্রগতি বর্তমানে ‘১৫’।
ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের স্বার্থে যুক্তরাষ্ট্র এই “উপকার” করছে।
মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতদের সম্পর্কে অত্যন্ত কঠোর এবং বিতর্কিত মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘যারা মারা গেছে তারা ছিল অসুস্থ মানুষ, অত্যন্ত অসুস্থ মানুষ।’
সূত্র: টিবিএস

