Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে হামলা বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ
    আন্তর্জাতিক

    ইরানে হামলা বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

    Najmus Sakibমার্চ 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রতিবাদে ৭ মার্চ ২০২৬ যুক্তরাজ্যের লন্ডনে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে মিছিলের আগে ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনে জড়ো হয়ে “স্টপ বোম্বিং ইরান” ও “স্টপ বোম্বিং দ্য মিডল ইস্ট” লেখা ব্যানার ও পতাকা প্রদর্শন করছেন বিক্ষোভকারীরা | ছবি: আনাদোলু এজেন্সি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবিতে শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে হাজারো মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেন। একই সঙ্গে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানান তারা।

    বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ম্যানচেস্টার ইভনিং নিউজের তথ্য অনুযায়ী এই বিক্ষোভে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে মেট্রোপলিটন পুলিশের প্রাথমিক অনুমান।

    স্থানীয় সময় দুপুরে ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনসের কাছে মিলব্যাংক এলাকা থেকে সমাবেশ শুরু হয়। ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট (সিএনডি), স্টপ দ্য ওয়ার কোয়ালিশন এবং প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনসহ কয়েকটি সংগঠনের জোট এই কর্মসূচির আয়োজন করে।

    বিক্ষোভকারীরা ‘স্টপ ট্রাম্পস ওয়ারস’ এবং ‘নো ওয়ার অন ইরান’ লেখা প্ল্যাকার্ড বহন করে যুক্তরাষ্ট্রের দূতাবাসের দিকে মিছিল করেন। অনেককে ইরান ও ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়।

    কিছু বিক্ষোভকারী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিকৃতিও বহন করেন।

    আয়োজকেরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে “অবৈধ” বলে উল্লেখ করেন এবং সতর্ক করেন যে সংঘাত আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যজুড়ে কোটি কোটি সাধারণ মানুষ ঝুঁকির মুখে পড়তে পারেন।

    স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের সহসভাপতি ক্রিস নাইনেরহ্যাম বলেন, বর্তমান পরিস্থিতি “দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বৈশ্বিক মুহূর্তগুলোর একটি।”

    বিক্ষোভস্থল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যজুড়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করছেন। তারা এই অঞ্চলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছেন এবং বিশ্বজুড়ে অস্থিরতা ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করছেন। দুঃখজনক হলো, আমাদের সরকার ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোকে এই পরিস্থিতি এগিয়ে নিতে ব্যবহারের অনুমতি দিচ্ছে।”

    তিনি আরও বলেন, ব্রিটেনের অনেক মানুষ এই যুদ্ধের বিরোধিতা করেন এবং সংঘাত বন্ধ করে শান্তির পক্ষে শক্তিশালী ও সরব জনআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এক হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে ১৫০ জনের বেশি স্কুলছাত্রী এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এর জবাবে ইরানও ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা ও সামরিক সদস্যদের পাশাপাশি ইসরায়েলের একাধিক শহর লক্ষ্যবস্তু হয়েছে।

    সূত্র: আনাদোলু

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

    এপ্রিল 10, 2026
    আন্তর্জাতিক

    ইরান নয়, যুদ্ধবিরতিতে বেশি আগ্রহী ছিল যুক্তরাষ্ট্র!

    এপ্রিল 10, 2026
    আন্তর্জাতিক

    ইসরায়েলকে ‘মানবতার অভিশাপ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.