দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়েছে ইরান। গতকাল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছুড়েছে দেশটি। সূত্র: টাইমস অব ইসরায়েল
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় রোববার সকাল প্রায় ৭টার দিকে জানায়, নুতন মিসাইল হামলার প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে।
ইরানের মিসাইল ছোড়ার পরিমাণ কমে গেলেও দেশটি প্রায় সারারাত ইসরায়েলকে টার্গেট করেছে। তবে কোনো মিসাইল সরাসরি আঘাত হেনেছে কি না সেটি এখনো স্পষ্ট নয়।

