Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
    আন্তর্জাতিক

    সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত

    Najmus Sakibমার্চ 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতীকী ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্য সৌদি আরবে ভয়াবহ মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১২ জন আহত হয়েছেন।

    সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। তবে নিহত দুই ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

    ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর আগে জানিয়েছিল, তারা সৌদি আরবের আল-খারজসহ একাধিক এলাকায় রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই আল-খারজ এলাকাতেই মিসাইল আঘাতে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    মধ্য সৌদি আরবের আল-খারজ এলাকার একটি আবাসিক কম্পাউন্ডের ভেতরের ভবনে এই হামলা চালানো হয়। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, একটি রক্ষণাবেক্ষণ ও ক্লিনিং কোম্পানির মালিকানাধীন ওই কম্পাউন্ডে কর্মীদের আবাসনের ব্যবস্থা ছিল।

    মিসাইলের আঘাতে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি ও ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। চলমান সেই উত্তেজনার ধারাবাহিকতায় মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে।

    সূত্র: আল জাজিরা; আল আরাবিয়া

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলকে ‘মানবতার অভিশাপ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

    এপ্রিল 10, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধের মাঝেই ১ হাজার ইউক্রেনীয় সেনার লাশ ফেরাল রাশিয়া

    এপ্রিল 9, 2026
    বিশ্ব অর্থনীতি

    পেট্রোডলার: ডলারের অদৃশ্য দাপট ও বিশ্ব রাজনীতির সমীকরণ

    এপ্রিল 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.