শ্রীলঙ্কা–র জলসীমার কাছে ইরান–এর নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডেনা–তে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র–এর নৌবাহিনী।
ওই হামলায় জাহাজে থাকা মোট ১০৪ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন। শ্রীলঙ্কার গল শহর থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর–এ অবস্থান করছিল জাহাজটি। ঠিক সেই সময় একটি সাবমেরিন থেকে টর্পেডো ছোড়ে মার্কিন নৌবাহিনী, যার আঘাতে জাহাজটি ডুবে যায়।
হামলার পর যুদ্ধজাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হলে শ্রীলঙ্কা নৌবাহিনী উদ্ধার তৎপরতায় অংশ নেয়। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।
সূত্র: রয়টার্স

