Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মধ্যপ্রাচ্যের সংঘাতে মধ্যস্থতা করতে রিয়াদে চীনা দূত
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যের সংঘাতে মধ্যস্থতা করতে রিয়াদে চীনা দূত

    Najmus Sakibমার্চ 9, 2026Updated:মার্চ 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতা করতে নিজেদের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ঝাই জুন-কে পাঠিয়েছে চীন | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে চীন। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্য বিষয়ক নিজেদের দূত ঝাই জুনকে পাঠিয়েছে বেইজিং। বর্তমানে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছেন।

    বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রিয়াদে পৌঁছানোর পর থেকেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন ঝাই জুন। ইতোমধ্যে তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল বিন ফারহান আল সৌদ এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের মহাসচিব জসিম আল বুদাইউইর সঙ্গে বৈঠক করছেন।

    বৈঠকে চীনের এই দূত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা কোনোভাবেই লঙ্ঘিত হওয়া উচিত নয়। একই সঙ্গে নিরপরাধ সাধারণ মানুষ এবং বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানানো কঠোরভাবে নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

    বৈঠকে ঝাই জুন আরও বলেন, যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে সব ধরনের সামরিক অভিযান বন্ধ হওয়া প্রয়োজন এবং চীন এ লক্ষ্যেই কাজ করছে।

    ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

    এর পরের দিন, ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে ইসরায়েলও ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

    এই হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটিতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি, মার্কিন দূতাবাস এবং তেলের স্থাপনাগুলোর ওপর গত ১০ দিন ধরে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।

    যুদ্ধ শুরুর পর থেকেই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে চীন। এবার সেই লক্ষ্যেই কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করল বেইজিং।

    সূত্র: বিবিসি

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ট্রাম্পের অসন্তোষ

    মার্চ 9, 2026
    আন্তর্জাতিক

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    মার্চ 9, 2026
    আন্তর্জাতিক

    সতর্কবার্তার পর আবার শায়েবাহ তেলখনিতে ইরানের হামলা

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.