ইরান–এর পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি–র নির্বাচন দেশটির জনগণের মনে নতুন ‘আশা’ জাগিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–কে ‘হতাশ’ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক বিবৃতিতে লারিজানি বলেন, মোজতবা খামেনির এই মনোনয়ন ইরানের শত্রুদের অশুভ পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
তিনি সরাসরি মোজতবা খামেনিকে উদ্দেশ করে লেখেন, “বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক ইসলামিক প্রজাতন্ত্রের নেতা হিসেবে আপনার নির্বাচন শত্রুভাবাপন্ন এবং যুদ্ধবাজ শত্রুদের চরম হতাশার মধ্যে নিমজ্জিত করেছে।”
আলী লারিজানি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে ইরানের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে, যা দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

