কয়েক দশক ধরে ইরান–এর বিরুদ্ধে যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আবারও বিতর্কিত মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, ইরানের বর্তমান শাসনের পতন ঘটানো যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘চমৎকার বিনিয়োগ’ হবে এবং এর মাধ্যমে ওয়াশিংটন প্রচুর অর্থ আয় করতে পারবে।
এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প–এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই বর্ষীয়ান সিনেটর বলেন, “যখন এই শাসনের [ইরান] পতন ঘটবে, তখন আমরা একটি নতুন মধ্যপ্রাচ্য পাব এবং আমরা প্রচুর অর্থ উপার্জন করব।”
লিন্ডসে গ্রাহাম তার বক্তব্যে ইঙ্গিত দেন, ইরানের ওপর আক্রমণ এবং ভেনেজুয়েলা–এর বামপন্থী নেতা নিকোলাস মাদুরো–কে ক্ষমতাচ্যুত করার মার্কিন প্রচেষ্টার পেছনে দেশ দুটির বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য রয়েছে।
তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, “ভেনেজুয়েলা এবং ইরানের কাছে বিশ্বের মোট তেল মজুদের প্রায় ৩১ শতাংশ রয়েছে। এই ৩১ শতাংশ রিজার্ভের ওপর আমাদের অংশীদারিত্ব বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এটি চীন–এর জন্য একটি দুঃস্বপ্ন হবে। তাই ইরানের শাসন পরিবর্তন করা আমাদের জন্য একটি ভালো বিনিয়োগ।”
সূত্র: ফক্স নিউজ।

