যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে ক্রমেই অনুভূত হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।গত এক সপ্তাহের মধ্যে এটি তাদের দ্বিতীয় ফোনালাপ।
তবে এই আলাপের বিষয়ে দুই পক্ষের কেউই বিস্তারিত কিছু প্রকাশ করেনি।
এদিকে বর্তমানে ভারত একটি ইরানি নৌবাহিনীর জাহাজকে আশ্রয় দিয়ে রেখেছে। জাহাজটি গত ফেব্রুয়ারিতে ভারতীয় নৌবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।
ওই মহড়ায় অংশ নেওয়া ইরানি নৌবাহিনীর আরেকটি জাহাজ গত সপ্তাহে ডুবে যায়। নিজ দেশে ফেরার চেষ্টা করার সময় শ্রীলঙ্কার জলসীমার ঠিক বাইরে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়।


