ইরাক-সিরিয়া সীমান্ত এলাকায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৯ জন ইরানপন্থি যোদ্ধা এবং আহত হয়েছেন আরো ১০ জন। সূত্র: এএফপি
ইরাকের নিরাপত্তা বিভাগের দু’জন জ্যেষ্ঠ কার্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
কর্মকর্তারা বলেছেন, নিহত এবং আহতরা ব্যক্তিরা হারকাত আনসার আল্লাহ আল আওফিয়া নামের একটি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি ইরানের মদতপুষ্ট এবং তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্র সরকারের প্রতি অনুগত।
ইরাক-সিরিয়া সীমান্তের যে এলাকায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল, সেখানে হারকাত আল আওফিয়া-এর ঘাঁটি ছিল।
ইরাকি কর্মকর্তারা আরো জানিয়েছেন, সামনে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে; কারণ যে ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

