Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সবাই গেছে বনে: হুমায়ূন আহমেদ
    সাহিত্য

    সবাই গেছে বনে: হুমায়ূন আহমেদ

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 23, 2025জানুয়ারি 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    “সবাই গেছে বনে” এটি হুমায়ূন আহমেদের লেখা একটি উপন্যাস।

    গল্পের কিছু কথা- আমেরিকান পটোভুমি নিয়ে তৈরি এই ছােটো উপন্যাস। গল্প কোন পাত্র পাত্রীকে কেন্দ্র করে না। বরং আমেরিকায় বসবাসরত কিছু মানুষের জীবনের কিছু অংশ আমরা দেখতে পাই আনিস নামের একজন প্রবাসী বাঙ্গালী প্রফেসরের দৃষ্টিতে। উপন্যাসটির মাধ্যমে আমেরিকায় বসবাসরত বাঙ্গালীদের সুখ, দুঃখ, আশা আকাঙক্ষার কথা আমরা অনুভব করতে পারি পাশাপাশি আমেরিকাবাসিদের জীবনধারা সম্পর্কেও একটি ধারনা পাই। গল্পে আনিস একজন বাঙ্গালী প্রফেসর। থাকেন একা তার গল্পের মাধ্যমে দেখা যায় দেশের প্রতি প্রবাসীদের টান।

    গল্পে আনিসের সাথে পরিচয় হয় আমিন সাহেবের পরিবারের সাথে। তাদের একটি মেয়ে। তাদের জীবন থেকে জানা যায় কিভাবে দেশেরছােটো সব সম্পর্ক ছেড়ে বিদেশে গিয়ে একটি পরিবারের খাপ খাওয়াতে হয় এবং সেটা যদি সঠিক ভাবে না হয় তাহলে কি কি সমস্যা এসে পড়তে পারে। গল্পে শফিক নামের এক পাগল বাঙ্গালী থাকেন যে চায় বাঙ্গালীদের বিদেশিরা ইন্ডান নয় বরং বাঙ্গালী হিসেবেই চিনুক এ নিয়ে সে বিভিন্ন পাগলামি করে। মালিশা আর টম এর জীবনের মাধ্যমে জানা যায় আমেরিকানদের বিভিন্ন বিষয় নিয়ে দৃষ্টিভঙ্গি। এছাড়াও আরও কিছু পাশ্চচরিত্র নিশিনাথ বাবু, এন্ডারসন, জোসেফাইনদের ঘটনার মাধ্যমে। উপন্যাসটি পড়ে সামগ্রিক ভাবে একটু মন খারাপ ভাব থাকবে। কিন্তু একটি সুন্দরবিষাদ মাখা আমেরিকান জীবনের সাদ নেয়ার জন্য একটি বিকেল খরচ করাই যতেস্ট।

    “সবাই গেছে বনে” গল্পের কিছু কথা-

    আকাশের দিকে তাকালে মন খারাপ হয়ে যায়। অবিকল দেশের মতো মেঘ করেছে। চারদিক অন্ধকার করে একটু পরেই যেন কালবৈশাখীর তাণ্ডব শুরু হবে। আনিস কফি খেতে যাচ্ছিল। আকাশ দেখে তার খানিকটা মন খারাপ হয়ে গেল। বড্ড নষ্টালজিক মেঘ। এ্যাণ্ডারসন ব্যস্ত ভঙ্গিতে পার্কিং লটের দিকে এগোচ্ছিল। আনিসকে দেখে থমকে দাঁড়াল, সরু গলায় বলল, এখনো বাড়ি যাও নি? প্রচণ্ড থাণ্ডারস্টর্ম হবে। ওয়েদার সার্ভিস স্পেশাল বুলেটিন দিচ্ছে। কফি খেয়েই রওনা হব। লিফট চাও? লিফট দিতে পারি। না, লিফট চাই না। এ অঞ্চলে ঝড় বৃষ্টি বড়ো একটা হয় না। সে জন্যেই সম্ভবত লোকজনদের ভয় একটু বেশি। দেখতে দেখতে ক্যাম্পাস ফাঁকা হতে শুরু করেছে। কফি হাউসে মোটেই ভিড় নেই। উইক-এণ্ডে এ-রকম থাকে না কখনো! মেয়েরা সেজোগুজে বসে থাকে। ছেলেরা আসে ডেটের কথা পাকাপাকি করতে।….. (অসমাপ্ত গল্প)

    ফ্ল্যাপে লেখা কিছু কথা-

    একদিন এই দুঃসহ শীত শেষ হবে। আসবে রোধ-উজ্জল সামার। ছুটি কাটানোর জন্য আমেরিকানরা গাড়ি নিয়ে নেমে আসবে হাইওয়েতে। কতকিছু আছে দেখবার। প্রচন্ড জ্যোৎস্না হবে রাতে।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সাহিত্য

    বই কিনে কেউ দেউলিয়া হয় না: বহু ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর অজানা গল্প

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী আজ

    জুলাই 10, 2026
    সাহিত্য

    কাফকা কি একশ বছর আগেই ডিজিটাল পৃথিবীর ভবিষ্যৎ লিখে গিয়েছিলেন?

    জুলাই 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.