Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রিয়াদে জমকালো থাই উৎসব: ঐতিহ্যের সঙ্গে বন্ধুত্বের নতুন অধ্যায়
    সাহিত্য

    রিয়াদে জমকালো থাই উৎসব: ঐতিহ্যের সঙ্গে বন্ধুত্বের নতুন অধ্যায়

    এফ. আর. ইমরানমে 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রিয়াদে থাই উৎসবে সাংস্কৃতিক নৃত্য পরিবেশনার এক ঝলক | ছবি: আরব নিউজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘ঐতিহ্যের স্পন্দন, আগামীর স্পন্দন’ প্রতিপাদ্যে শুরু হয়েছে দুদিনব্যাপী থাই উৎসব। থাইল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি ও উদ্ভাবনী প্রতিভা সৌদি জনগণ এবং প্রবাসীদের সামনে তুলে ধরতে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে রিয়াদে অবস্থিত রয়েল থাই দূতাবাস।

    ২ ও ৩ মে রিয়াদের কূটনৈতিক জোনের সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের সংস্কৃতিমন্ত্রী সুদাওয়ান ওয়াংসুফাকিজকোসোল ও সৌদি সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ আল-সৌদ। উৎসবটিকে দুই দেশের ক্রমবর্ধমান বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন থাই রাষ্ট্রদূত ডার্ম বুন্থাম।

    উৎসবে স্থান পেয়েছে থাই হস্তশিল্প, স্বাস্থ্যসেবা পণ্য, পরিবেশবান্ধব পর্যটনের ধারণা, ঐতিহ্যবাহী থাই খাবার, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, থাই সিনেমার প্রদর্শনী, মুয়ে থাই বক্সিং, থাই ফ্যাশন শো এবং ইউনেস্কোর স্বীকৃত ঐতিহ্যবাহী ‘খন’ মুখোশধারী নৃত্যনাট্য।

    থাই দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এ উৎসব শুধু সাংস্কৃতিক বিনিময় নয় বরং দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর এক সম্ভাবনাময় প্লাটফর্ম। বর্তমানে সৌদি আরব ও থাইল্যান্ডের মধ্যে বার্ষিক বাণিজ্য ৮৮০ কোটি ডলারে পৌঁছেছে, যা ২০২৭ সালের মধ্যে ১ হাজার কোটি ডলারে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে থাই এয়ারএশিয়া এক্স রিয়াদ-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনাও করেছে।

    উৎসবটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন সৌদি-থাই কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার তিন বছর পূর্ণ হলো। থাই রাষ্ট্রদূতের মতে, এই আয়োজন দু’দেশের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধনকে আরও মজবুত করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

    আগস্ট 9, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে ন্যাটোকে মার্কিন গোয়েন্দাদের সতর্কতা

    আগস্ট 9, 2026
    বিশ্লেষণ

    এআই জেনারেটেড ডিপফেক থেকে নারী ও শিশুদের সুরক্ষা: প্রস্তাবিত জাতীয় এআই নীতির আলোকে আইনি বিশ্লেষণ

    আগস্ট 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.