Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সমধারা সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোস্তফা কামাল
    সাহিত্য

    সমধারা সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোস্তফা কামাল

    নাহিদজুলাই 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ‘সমধারা সাহিত্য পুরস্কার–২০২৬’ ঘোষণা করেছে সমধারা সম্পাদকীয় বোর্ড। এবারের কথাসাহিত্যের বিভাগে পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল। কবিতায় পুরস্কার দেওয়া হবে কবি আদ্যনাথ ঘোষকে এবং শিশুসাহিত্যে সম্মাননা পাচ্ছেন বিজ্ঞানী ও প্রবাসী ছড়াকার ধনঞ্জয় সাহা।

    গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সভায় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

    আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর ছায়ানটে অনুষ্ঠিতব্য ‘সমধারা ১২তম কবিতা উৎসবে’ পুরস্কারগুলো আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।
    পুরস্কার হিসেবে থাকবে সমধারা স্মারক, নগদ অর্থ এবং উৎসব সংখ্যা। তিনজন গুণীজনকে উৎসর্গ করে বিশেষ সাহিত্য সংখ্যাও প্রকাশ করবে ‘সমধারা’। এ ছাড়া, তাঁদের সাহিত্যকর্ম ঘিরে একটি প্রযোজনাও মঞ্চস্থ করা হবে উৎসবের দিন।

    ঘোষণাসভায় উপস্থিত ছিলেন সমধারা সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল, কবি নজমুল হেলাল এবং সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন।

    প্রতি বছর অনুষ্ঠিত এই মিলনমেলায় নতুন প্রতিভারাও নিজেদের সাহিত্যকর্ম উপস্থাপনের সুযোগ পান। এর মাধ্যমে নবীন-প্রবীণদের মধ্যে একধরনের সাহিত্যানুরাগী বন্ধন তৈরি হয়।

    এর আগে, সমধারা ১১টি সাহিত্য উৎসব সফলভাবে আয়োজন করেছে। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ১২তম উৎসব।

    এই উৎসবে সাহিত্য পুরস্কার হয়ে ওঠে প্রধান আকর্ষণ। যেখানে বিভিন্ন সাহিত্যধারায় অবদান রাখার জন্য বিশিষ্ট কবি, লেখকদের আনুষ্ঠানিক সম্মাননা দেওয়া হয়।

    সমধারা সাহিত্য পুরস্কার ইতোমধ্যে দেশের অনেক গুণীজনকে সম্মানিত করেছে। তাঁদের মধ্যে রয়েছেন—নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, সেলিনা হোসেন, মুহম্মদ নুরুল হুদা, মৃণাল বসু চৌধুরী, ফরিদ আহমদ দুলাল, ইমদাদুল হক মিলন, হরিশংকর জলদাশ, সরোজ দেব, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, মজিদ মাহমুদ, রহীম শাহ, স. ম. সামশুল আলম এবং ধ্রুব এষ।

    উল্লেখ্য, ২০২৫ সালে চার প্রবাসী কবি—মুহাম্মদ ইকবাল, শামীম আহমদ, আজিজুল আম্বিয়া ও সেলিম রেজা—সমধারা সাহিত্য পুরস্কার লাভ করেন। প্রবাসী সাহিত্যিকদের নিয়ে সেটি ছিল প্রথম আয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    সংস্কৃতি: কেবল শিল্প নয়, দৈনন্দিন জীবন ও ক্ষমতার খেলা

    ফেব্রুয়ারি 18, 2026
    সাহিত্য

    শুভ জন্মদিন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

    নভেম্বর 13, 2025
    সাহিত্য

    ডাকটিকিটে ফুটে উঠেছে হারানো যুগের গল্প

    অক্টোবর 10, 2025
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.