Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রিন্টিংয়ের গণ্ডি পেরিয়ে: সৃজনশীল শিল্পে ‘ফাইন পেপার’-এর উত্থান
    মতামত

    প্রিন্টিংয়ের গণ্ডি পেরিয়ে: সৃজনশীল শিল্পে ‘ফাইন পেপার’-এর উত্থান

    কাজি হেলালএপ্রিল 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একসময় বাংলাদেশে ‘ফাইন পেপার’ প্রায় অচেনা ছিল। নব্বইয়ের দশকের শেষ দিকে একটি বিয়ের কার্ডের খোঁজ থেকে যে যাত্রা শুরু, তা আজ রূপ নিয়েছে সৃজনশীল শিল্পের গুরুত্বপূর্ণ এক ধারায়—যেখানে কাগজ শুধু প্রিন্টিং উপকরণ নয়, বরং নকশা, ব্র্যান্ডিং ও ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম।

    দেশে এই ধারণাকে জনপ্রিয় করে তুলতে বড় ভূমিকা রেখেছে পেপার স্টুডিও। প্রিমিয়াম মানের কাগজ ব্যবহার করে করপোরেট স্টেশনারি, বিয়ের কার্ড, বই, গিফট বক্সসহ নানা উপকরণে নতুন মাত্রা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ফ্রিল্যান্স শিল্পী থেকে শুরু করে বড় করপোরেট প্রতিষ্ঠান—সবাই তাদের সেবার ওপর নির্ভরশীল।

    ১৯৯৮ সালে নিজের বিয়ের নিমন্ত্রণপত্র ছাপানোর জন্য বিশেষ ধরনের টেক্সচারযুক্ত কাগজ খুঁজছিলেন পেপার স্টুডিওর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফারজিন খান চৌধুরী। তখন ঢাকায় বা চট্টগ্রামে এমন কাগজ পাওয়া প্রায় অসম্ভব ছিল। শেষ পর্যন্ত সীমিত বিকল্পের মধ্যেই কাজটি করতে হয়। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে নতুন কিছু করার চিন্তার বীজ বপন করে।

    পরে একটি আন্তর্জাতিক কাগজ প্রস্তুতকারকের নমুনা হাতে পেয়ে তিনি উপলব্ধি করেন—ভালো কাগজের অভাব সৃজনশীলতার ক্ষেত্র সংকুচিত করে। সেই ভাবনা থেকেই প্রিমিয়াম কাগজ নিয়ে কাজ শুরু করার সিদ্ধান্ত নেন তিনি।

    ২০০৫ সালের দিকে বাজার যাচাইয়ের অংশ হিসেবে বিজ্ঞাপন সংস্থাগুলোর কাছে প্রিমিয়াম কাগজ তুলে ধরা হয়। শুরুতে আগ্রহ থাকলেও উচ্চমূল্যের কারণে কাজ পাওয়া সহজ ছিল না। এমন সময় একটি বিয়ের কার্ড ডিজাইনের সুযোগ আসে। মিনিমাল ডিজাইনের সেই কার্ড ব্যাপক সাড়া ফেলে এবং সেটিই হয়ে ওঠে নতুন বাজার তৈরির প্রথম কার্যকর উদাহরণ।

    প্রিন্টিং মান বজায় রাখতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে নিজস্ব প্রিন্টিং সুবিধা চালুর সিদ্ধান্ত নেয় পেপার স্টুডিও। ধীরে ধীরে নিজেদের ডিজাইন টিম ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলে তারা। ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কাজ পেতে শুরু করে তারা। একই সঙ্গে সৃজনশীল পেশাজীবীদের মধ্যে ফাইন পেপারের ব্যবহার বাড়াতে নানা উদ্যোগ নেয়।

    স্থপতি, আলোকচিত্রী, শিল্পীসহ বিভিন্ন ক্ষেত্রের সৃজনশীল ব্যক্তিদের দিয়ে বিশেষ প্রকল্প করা হয়, যেখানে তারা নিজেদের কাজ প্রকাশ করেন এই কাগজে। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ফাইন পেপারের ধারণা ছড়িয়ে পড়ে। ২০১০ সালে জাতীয় পর্যায়ে একটি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক তরুণ অংশ নেন। এই আয়োজন ফাইন পেপারের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

    বর্তমানে বিভিন্ন ধরনের টেক্সচার, রঙ ও পুরুত্বের ফাইন পেপার পাওয়া যাচ্ছে, যা করপোরেট রিপোর্ট, আমন্ত্রণপত্র, ব্র্যান্ডিং, প্যাকেজিং থেকে শুরু করে শিল্পকর্ম—বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। কিছু কাগজ পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী হওয়ায় গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণেও ব্যবহৃত হচ্ছে।

    ২০২০ সালে করোনা মহামারিতে সামাজিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বড় ধাক্কা খায় এই খাত। তবে সেই সময়েই বই প্রকাশনায় নতুন সম্ভাবনা তৈরি হয়। বিভিন্ন সংস্থার জন্য বই ছাপানোর মাধ্যমে নতুন অধ্যায় শুরু করে পেপার স্টুডিও।বর্তমানে তারা সীমিত সংখ্যক হলেও মানসম্মত কিছু বই প্রকাশ করছে, যা কাগজ ও প্রিন্টিংয়ের উৎকর্ষ তুলে ধরে।

    ডিজিটাল মাধ্যমের বিস্তারের ফলে কাগজের ব্যবহার কমে যাবে—এমন আশঙ্কা থাকলেও সংশ্লিষ্টরা মনে করেন, স্পর্শ, টেক্সচার ও নান্দনিকতার যে অভিজ্ঞতা কাগজ দিতে পারে, তা অন্য মাধ্যমে সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, সঠিক কাগজ, নিখুঁত প্রিন্টিং ও সৃজনশীল নকশার সমন্বয়ই একটি কাজকে আলাদা করে তোলে। আর এই কারণেই ফাইন পেপার এখন বাংলাদেশের সৃজনশীল শিল্পে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    পুলিশ বাহিনী সংস্কার জরুরি কেন?

    এপ্রিল 5, 2026
    মতামত

    দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

    এপ্রিল 5, 2026
    শিক্ষা

    কোচিং বাণিজ্য বন্ধে ‘হুমকি’ বনাম ‘কারণ’ মেরামত: ঢাবি অধ্যাপকের বিশ্লেষণ

    এপ্রিল 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.