Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিসিএস থেকে গণিত বাদ কী আধুনিকায়ন নাকি সর্বনাশা চিন্তা?
    মতামত

    বিসিএস থেকে গণিত বাদ কী আধুনিকায়ন নাকি সর্বনাশা চিন্তা?

    এফ. আর. ইমরানমার্চ 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: প্রথম আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বহুদিন ধরেই আমাদের বিসিএসে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বেশি সুবিধা পাওয়া নিয়ে অন্যদের ক্ষোভ ছিল। তাঁদের ক্ষোভ আমলে নিয়ে যে বিষয়ে সব থেকে বেশি সমস্যা ছিল, তা বাদ দিয়ে দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বিষয়টি হচ্ছে গণিত। এ যেন মাথাব্যথা তাই মাথা কেটে সমাধান নিয়ে আসা।

    ১২ ফেব্রুয়ারির প্রথম আলোর এক প্রতিবেদনে বলছে, বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে ছয়টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে পরীক্ষার নম্বর পুনর্বণ্টন করে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় সিলেবাস থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ন্যূনতম নম্বর ৬০ শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়েছে। কমিশন ছয়টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে নম্বর পুনর্বণ্টনের যে সুপারিশ করেছে, তাতে গণিতবিষয়ক কোনো কিছু নেই।

    বিসিএসে গণিতকে বাদ দেওয়ার কমিশনের এ সুপারিশ অবাক করল। গণিতের জ্ঞান ছাড়া কীভাবে একজন দক্ষ সরকারি কর্মকর্তা পাওয়া যাবে। আমরা সরকারি চাকরিতে বর্তমানে যে সমস্যার সম্মুখীন হচ্ছি, তা হচ্ছে আধুনিকতার অভাব।

    পুরোনো প্রজন্মের মানুষ আধুনিক কিছু শিখতে অপারগ। ফলাফল এখনো তাঁদের ই–মেইল লিখলে ফোনে বলে দিতে হয়, সেই ই–মেইল চেক করার জন্য আলাদা লোক আছে। ওনারা মেইলের উত্তর সরাসরি না দিয়ে টাইপিস্টদের দিয়ে চিঠি লিখে তা স্ক্যান করে অন্য কারও সহায়তা উত্তর দেন। কাজকারবারের এমন প্রক্রিয়া শুনে ক্লান্তি আসছে না? জি, এভাবেই যেখানে তিন মিনিটে মেইল রিপ্লাই দেওয়া যায়, তা তিন দিন লেগে যায়।

    সামনে এআইভিত্তিক প্রযুক্তি অফিস ব্যবস্থাপনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে। আর তার জন্য দরকার দক্ষ মানবসম্পদ। আমাদের আগের সরকারি কর্মচারীরা এই আধুনিকতার জন্য প্রস্তুত না হলেও কোটা উঠে যাওয়ার পর যে নিয়োগ হয়েছিল, তারা বর্তমান দুনিয়া নিয়ে বেশ ওয়াকিবহাল।

    যখন সবাইকে আধুনিক বিশ্বের সঙ্গে খাপ মিলিয়ে চলতে হবে, তখন গণিত না জানা নিয়োগ আমাদের মোটামুটি আরও ১০০ বছর পিছিয়ে দেবে। গণিত ছাড়া কি চলে? গবেষকেরা বলে থাকেন, যাঁরা গণিতে ভালো, তাঁদের সমস্যা সমাধানের ক্ষমতা অন্যদের তুলনায় বেশি থাকে। তাঁদের ক্রিয়েটিভিটি এবং যেকোনো কিছু নিয়ে বিশ্লেষণ করার ক্ষমতাও বেশি। যে দেশ গণিতে যত ভালো, সেই দেশ তত উন্নত। জাপান, সিঙ্গাপুর বা এ রকম দেশগুলোর গণিত কারিকুলাম দেখলেই তা স্পষ্ট হয়। আমাদের চারপাশে তাকালেও তা স্পষ্ট হয়; যে ব্যক্তি গণিতে ভালো, তাঁকে কীভাবে আলাদাভাবে কদর করা হয়।

    আমাদের দেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবীদের  অধিক মূল্যায়ন করা হয়ে থাকে। এসব ভর্তি পরীক্ষা নিয়ে কোথাও কখনো প্রশ্ন উঠে না। তাঁদের পরীক্ষাতে গণিত একটা বড় বিষয়। এই মেধা দিয়েই তাঁরা বিশ্বের বিভিন্ন দেশে বা দেশের ও শীর্ষ স্থানীয় কোম্পানিতে কাজ করছেন। আইবিএর ভর্তি পরীক্ষায় আর একটা বিষয় আছে অ্যানালিটিক্যাল রিজনিং, যা আসলে সবারই কাজে লাগে।

    আমাদের অনেক দিনের দাবি ছিল বিসিএস পরীক্ষার আধুনিকায়ন। আর তা করতে গিয়ে কমিশন যে প্রস্তাব করেছে, তাতে গণিত ও মানসিক দক্ষতা ঠিক কোন হিসেবে বাদ দিল, তা আসলেই প্রশ্নসাপেক্ষ। একজন সরকারি কর্মচারীর মানসিক দক্ষতা কি আমরা দেখব না? উনি দেশ চালাবেন, সেখানে নিজের ডিপার্টমেন্টের আয়–ব্যয়ের হিসাব তাঁদের দেখতে হবে না?

    বিশ্বের সঙ্গে দর–কষাকষিতে আমাদের আমলারা চরমভাবে দুর্বল। তাঁরা অর্থনীতির অনেক মারপ্যাচের হিসাব দেখতে পান না। যার প্রমাণ আমরা দেখেছি দেশের ক্ষতি হলেও ট্রানজিটসংক্রান্ত চুক্তি বা বিদ্যুৎকেন্দ্রের মতো চুক্তিতে দেশের ক্ষতি করে বিদেশিদের সুবিধা দেওয়া। তাঁরা গণিতে পাস করে এসেও ধরতে পারেননি হিসাবের মারপ্যাচে। সেখানে যাঁরা গণিত ছাড়া পাস করে আসবেন, তাঁদের কী অবস্থা হবে?

    এখন কথা আসবে এই গণিত তো বিজ্ঞানের শিক্ষার্থীদের সুবিধা দিবে। এখানেই আমাদের শিক্ষাব্যবস্থার প্রশ্ন আসে। ভারতসহ আশপাশের দেশগুলোতে শিক্ষাব্যবস্থা এমন, তাদের প্রকৌশলীদের অনেকেই মুখে মুখে অঙ্ক করে ফেলেন।

    আমাদের দেশের সবাই তো সাধারণ গণিত এসএসসি পর্যন্ত পড়ে এসেছেন। যেহেতু এইচএসসিতে সাধারণ গণিত নেই, তাই এই পরীক্ষা এসএসসির সাধারণ গণিতের ওপরই হওয়া বাঞ্ছনীয়, যাতে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকে। কিন্তু আধুনিক বিশ্বের বাস্তবতায় এইচএসসিতেও সাধারণ গণিত নিয়ে আসা এখন দরকার।

    বিসিএস নিয়ে কিছু প্রস্তাব অবশ্যই ইতিবাচক। ইংরেজি বিষয়ের পরীক্ষা আধুনিকীকরণের আরও সুযোগ আছে। ভূগোল, সমাজ, পরিবেশ বিষয় অন্তর্ভুক্ত করা খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু মানসিক দক্ষতা পরীক্ষার কিছু নেই। যোগাযোগ দক্ষতা, এথিকস, ইন্টিগ্রিটি, লজিক্যাল রিজনিংসহ একটা বিষয় অন্তর্ভুক্তি করার দরকার। আমাদের সরকারি কর্মচারীদের দুর্নীতি, অপেশাদারি ব্যবহার, যোগাযোগ অদক্ষতা সর্বজনীন। তাই গণিত ও মানসিক দক্ষতা বিষয় ফিরিয়ে নিয়ে এসে, সঙ্গে এই নতুন বিষয় যুক্ত করে আমাদের বিসিএস পরীক্ষার সিলেবাস আধুনিকীকরণ সম্ভব।

    আমাদের দেশের অনেক প্রবাসীই বিদেশে সরকারি কাজে নিয়োজিত আছেন। তাঁদের কাছ থেকে তাঁদের অভিজ্ঞতা নেওয়া যেতে পারে। আমাদের শিক্ষা গবেষকেরাও এই ব্যাপারে সাহায্য করতে পারে।

    আমাদের প্রয়োজন ভবিষ্যতের বাংলাদেশ যাঁদের হাত দিয়ে চলবে খুঁজে বের করা এবং তার জন্য যা যা সংস্কার দরকার, তা করার এখনই উপযুক্ত সময়। যদি না পারি, সামনে আসা ‘এআই’–এর জগৎ বা চতুর্থ শিল্পবিপ্লব বা মধ্যম আয়ের বাংলাদেশে হওয়ার লক্ষ্য সবকিছুতেই আমরা অনেক পিছিয়ে পড়ব।

    লেখক- সুবাইল বিন আলম; টেকসই উন্নয়নবিষয়ক কলামিস্ট। সূত্র: প্রথম আলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

    আগস্ট 20, 2026
    সম্পাদকীয়

    পুনর্মূল্যায়ন, রাষ্ট্রীয় ভর্তুকি এবং বাণিজ্যিক কার্যকারিতার দ্বান্দ্বিক রূপরেখা

    আগস্ট 20, 2026
    বাংলাদেশ

    গ্যাস ও কাঁচামালের সংকটে ৭ সার কারখানার ছয়টিই বন্ধ

    আগস্ট 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.