Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাঘববোয়ালদের কৌশলে পাথর লুট, প্রশাসন কেন নিস্তেজ?
    মতামত

    রাঘববোয়ালদের কৌশলে পাথর লুট, প্রশাসন কেন নিস্তেজ?

    মনিরুজ্জামানআগস্ট 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারের অভিযান ও তৎপরতার পরেও সিলেটে অবৈধ পাথর উত্তোলন থেমে নেই। সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও ইজারা বন্ধ থাকা কোয়ারি থেকে কেউ কেউ অবাধে পাথর সংগ্রহ করছে। হাজার হাজার শ্রমিক নদীর পাড়ে জমা করা পাথর টুকরিকে ভেঙে বাল্কহেডে তোলার কাজ চালাচ্ছেন। কোথাও কোথাও খননযন্ত্র ব্যবহার করে পাথর উত্তোলনও হচ্ছে।

    এই অবৈধ কর্মকাণ্ড পরিবেশ ও নদীর ইকোসিস্টেমের জন্য বড় হুমকি তৈরি করছে। স্থানীয় প্রশাসন ও পরিবেশ সংস্থা নিয়মিত নজরদারি চালাচ্ছে, তবু নিয়ন্ত্রণ কার্যকর হচ্ছে না। ২০২০ সালে পাথর উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারির পর লুটেরা গোষ্ঠী কৌশল বদলিয়েছে। নিলামে বিক্রি হওয়া পাথর স্থানান্তর করার সুযোগে হাজার হাজার ঘনফুট পাথর লুট করে নিচ্ছে তারা। এসব পাথর লুটের সঙ্গে স্থানীয় রাজনীতিকেরা যেমন জড়িত, তেমনি স্থানীয় প্রশাসনেরও সায় আছে।

    চব্বিশের গণ–অভ্যুত্থানের পর স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতারা পাথর লুটপাটের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। বাদ যাননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা–কর্মীরাও। আদর্শের দিক থেকে পরস্পরবিরোধী এসব দলের নেতাদের মধ্যে এই একটি বিষয়ে আশ্চর্য মতৈক্য আছে। পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটের বিষয়ে একটা ঐক্য গড়ে ওঠে, সেই ঐক্যের বিপরীতে স্থানীয় প্রশাসন হয়তো যোগসাজশ করেছে, তা না হলে নীরব থেকেছে বা দুটিই করেছে।

    রাতের আঁধারে ভোলাগঞ্জ কোয়ারি থেকে পাথর লুট হয়ে যাওয়ার ছবি সংবাদমাধ্যমে প্রকাশের পর সরকার যে অভিযান চালায়, তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। একদিকে লুট হওয়া পাথর রাতের আঁধারে কোয়ারিতে ফেরত আসা, অন্যদিকে নিয়মিত পাথর উত্তোলনের মহড়া— দুটিই চলছে।

    স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, ২০২০ সালে কোয়ারি ইজারা বন্ধের পর ভ্রাম্যমাণ আদালত নদীর দুই পাড় এবং আশপাশে থাকা প্রায় ১ কোটি ৬ লাখ ঘনফুট পাথর জব্দ করে। এর মধ্যে ৪৪ লাখ ঘনফুট পাথর ওই বছরই নিলামে তোলা হয়। নিলামে পাথর কেনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কামরুল হাসান চৌধুরী একসময় সিলেট মহানগর ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন। তাঁকে সামনে রেখে আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী পাথর লুটে জড়িত। আবার কোনো কোনো দলের শীর্ষ ও স্থানীয় নেতারা  নির্বিচার পাথর লুটের পক্ষেও সাফাই গেয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের বিভাগীয় সমন্বয়কারী শাহ সাহেদা আখতার প্রথম আলোকে বলেন, ‘নিলামের বৈধ কাগজটিকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি চক্র কোয়ারি ও আশপাশের এলাকায় নির্বিচার লুটপাট চালাচ্ছে।’

    সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। তারা দেড় হাজার আসামি খুঁজে বের করে পাথর লুটের বিচার করবে, এটি বিশ্বাসযোগ্য নয়। সমস্যা হলো এসব ঘটনায় শ্রমিক শ্রেণির লোকেরাই ধরা পড়েন; যাঁরা মালিকের পক্ষে দিনমজুর হিসেবে কাজ করেন। কিন্তু পাথর লুটের পরিকল্পনাকারী রাঘববোয়ালেরা বরাবর ধরাছোঁয়ার বাইরেই থেকে যান।

    পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি লোকদেখানো বলে দাবি করেছেন পরিবেশবিদেরা। যখনই পাথর লুট নিয়ে হইচই হয়, তখন প্রশাসন কিছুটা নড়েচড়ে বসে। একদিকে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, অন্যদিকে নির্বিচার পাথর উত্তোলন—এই দ্বৈতনীতি চলতে পারে না। কোয়ারি থেকে পাথর লুট বন্ধ করতে হলে নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনতে হবে। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ভূ-রাজনীতি

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আড়ালে ‘গেম থিওরি’র কূটনীতি

    আগস্ট 19, 2026
    মতামত

    ইয়েমেনের ‘অন্তহীন যুদ্ধ’ মার্কিন-ইসরায়েলি কৌশলের অংশ হয়ে উঠেছে?

    আগস্ট 19, 2026
    মতামত

    কেন ‘মক্কা চুক্তি’ আমিরাত-ইসরায়েল জোটকে উদ্বিগ্ন করে তুলেছে?

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.