Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুষ্ঠু ভোটের জন্য সরকারের দৃঢ় মনোভাব প্রয়োজন
    মতামত

    সুষ্ঠু ভোটের জন্য সরকারের দৃঢ় মনোভাব প্রয়োজন

    এফ. আর. ইমরানঅক্টোবর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা। সেটি সুষ্ঠুভাবে করা, যাতে গত ১৫ বছরের অভিজ্ঞতার পরিবর্তন ঘটে। মানুষ যেন নিরাপদে এবং সুস্থভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোট দিতে পারে। সংঘাত বা সহিংসতা যেন না হয়, কিংবা রাষ্ট্র বা সরকারের কোনো পক্ষপাত যেন দেখা না যায়—এগুলোই এই সরকারের প্রধান দায়িত্ব।

    এই দায়িত্ব পালনের জন্য সরকারের কী ধরনের কাঠামো প্রয়োজন, সেটাই এখন প্রশ্ন। বিএনপির পক্ষ থেকে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার কথা বলা হয়েছে। এমনিতে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের বিষয়ে একটি সংস্কার কমিশনের সিদ্ধান্ত আছে, আদালতের রায়ও আছে। সেই হিসেবে এই অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারে, তাতে কোনো সমস্যা নেই।

    কিন্তু সরকারের যা নিশ্চিত করতে হবে, তা হলো—সরকার যেন পক্ষপাতহীন থাকে, প্রশাসন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে দক্ষতার সঙ্গে বিন্যাস করে। প্রয়োজনে পুনর্বিন্যাস করবে, প্রয়োজনে কাঠামোর ভেতরে যে পরিবর্তন দরকার, সেটা করবে।

    বিএনপি, জামায়াত ও এনসিপি তিনটি দলই আলাদা আলাদা বৈঠকে ‘কিছু উপদেষ্টার’ অপসারণ চেয়েছে। তিনটি দল আলাদাভাবে উপদেষ্টাদের অপসারণ চাওয়াটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে দলগুলো নির্বাচনে অংশ নেবে, উপদেষ্টাদের বিরুদ্ধে তাদের যদি সমবেতভাবে অভিযোগ থাকে, তবে সেটা গুরুত্বের সঙ্গে দেখা উচিত। উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণত তিন ধরনের অভিযোগ হতে পারে—অদক্ষতা, দুর্নীতি ও দলীয় পক্ষপাত।

    যদি এসব অভিযোগ সুনির্দিষ্ট হয়, সেখানে যদি তথ্যপ্রমাণ থাকে, তাহলে সরকারকে অবশ্যই গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করতে হবে। কিন্তু যদি অভিযোগগুলো অযৌক্তিক হয় কিংবা জোরজবরদস্তি হয়—যেমন আমরা অনেক সময় দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে লোক বসানো বা সরানোর ক্ষেত্রে মব সন্ত্রাসের মতো প্রবণতা তৈরি হয়, তাহলে সেটাকে প্রশ্রয় দেওয়া যাবে না।

    এখন এই অবস্থায় প্রধান উপদেষ্টা হিসেবে পুরো দায়িত্বই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর বর্তায়। তাঁর বিচার-বিবেচনা, দক্ষতা, সক্ষমতা, নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা সবকিছুর ওপর এখন অনেক কিছু নির্ভর করছে। তিনি কতটা তা কার্যকরভাবে করতে পারবেন, সেটিই এখন মূল বিষয়।

    তিনটি রাজনৈতিক দল যে তিন ধরনের অভিযোগ করছে, আমরা তো বাইরে থেকে দেখছি। তবে এই তিন দলের মধ্যেই দলীয় প্রভাব বাড়ানোর একটা প্রবণতা আছে। কোথাও জোরজবরদস্তি হচ্ছে, কোথাও কৌশল প্রয়োগ হচ্ছে, কোথাও চাপ সৃষ্টি করা হচ্ছে। এই প্রবণতা গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটা বড় হুমকি। সাধারণভাবে এখন বলা হয় যে বিএনপি, জামায়াত ও এনসিপি—এই তিন দলের সমন্বয়ে এই সরকার চলছে। তাই যদি এই তিন দলের মধ্যে নিজেদের অংশ বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়, সেটা দেশের নির্বাচনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

    আমরা অতীতে দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারগুলো নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় পরিবর্তন করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ ওঠেনি। এখনকার অন্তর্বর্তী সরকার শুরু থেকেই নানা বিতর্ক ও দলীয় প্রভাবের মধ্যে আছে, ফলে সমাজে একধরনের অনাস্থা তৈরি হয়েছে।

    এই অনাস্থা অতিক্রম করে সরকারকে এমন এক অবস্থান নিতে হবে, যাতে মনে হয় তারা যথাযথ নির্বাচনের জন্য দৃঢ় অবস্থানে আছে এবং কোনো দলের অযৌক্তিক দাবির কাছে আত্মসমর্পণের মতো দুর্বলতা তাদের নেই।

    • লেখক: আনু মুহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    খামেনি হত্যার ফল দীর্ঘমেয়াদে বিপরীত হতে পারে

    মার্চ 4, 2026
    মতামত

    নির্মাণ খাতে কাজের ধারা বদলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    মার্চ 4, 2026
    মতামত

    শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি করে দেশের অর্থনীতি উৎপাদনভিত্তিক হওয়া উচিত

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.