Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কেন নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা?
    মতামত

    কেন নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা?

    এফ. আর. ইমরাননভেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম অনুযায়ী নভেম্বর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সাধারণত অধিকাংশ বিদ্যালয়ে নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিক থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়। ছাত্রছাত্রীরা সারাবছর লেখাপড়ার জন্য যতটা শ্রম দেয়, তার মূল্যায়ন হয় বার্ষিক পরীক্ষার ফল দিয়ে। অধিকাংশ বিদ্যালয়ে এখন বার্ষিক পরীক্ষা চলছে বা শুরু হতে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থীরা লেখাপড়ায় যথেষ্ট মনোসংযোগ করতে পারছে না। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    ১৭ নভেম্বর সূত্র সংবাদমাধ্যমে প্রকাশিত ‘শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক, অভিভাবকদের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদনে এর প্রতিফলন দেখা গেছে। মূলত আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর দেশে জ্বালাও-পোড়াও ইত্যাদি আমরা দেখেছি।

    রাজনৈতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা কেন ক্ষতিগ্রস্ত হবে? চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এবং আগামী নির্বাচন পর্যন্ত জনগণের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব তাদের ওপরেই বর্তায়। মানুষ আশা করেছিল, অন্তর্বর্তী সরকারের আমলে অন্তত জ্বালাও-পোড়াও বা অগ্নিসন্ত্রাসের সংস্কৃতি থেকে মুক্তি মিলবে। কিন্তু সে আশা দুরাশা। বরং যানবাহনে আগুন লাগানো, যত্রতত্র বোমাবাজি আর সড়ক অবরোধ এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    এর প্রভাব পড়তে শুরু করেছে শিক্ষাঙ্গনে। সারাবছর ছাত্রছাত্রীরা লেখাপড়া করে বার্ষিক পরীক্ষায় ভালো ফলের আশায়। সেই পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে দেশে অস্থিরতা বাড়ছে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী ছাত্রছাত্রী ও শিক্ষকদের দাবিদাওয়া, আন্দোলন ঘিরে শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত।

    রাজনৈতিক অসহিষ্ণুতার এই যে সংস্কৃতি আমাদের এখানে যুগ যুগ ধরে চলে আসছে, সেই বৃত্ত থেকে আমরা কেন বের হতে পারছি না? এমনকি অন্তর্বর্তী সরকারের আমলেও একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক; সবাই আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব বিধ্বংসী কর্মকাণ্ডে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলার প্রবণতা, তা থেকে কি আমরা বেরিয়ে আসতে পারব না?

    • মাহজাবিন আলমগীর: শিক্ষিকা,  মোহাম্মদপুর, ঢাকা। সূত্র: সমকাল
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    লোডশেডিংয়ের ক্ষোভ থেকে বাঁচতে পুলিশি নিরাপত্তা চাইছে বিদ্যুৎ অফিস

    আগস্ট 12, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের ইঙ্গিত মার্কিন ব্যবসায়ীদের

    আগস্ট 12, 2026
    অপরাধ

    রামিসা হত্যা: হাইকোর্টে শুনানির প্রস্তুতি শেষ

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.