Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভোক্তা ঋণ উৎপাদনশীল খাতকে ত্বরান্বিত করছে
    মতামত

    ভোক্তা ঋণ উৎপাদনশীল খাতকে ত্বরান্বিত করছে

    মনিরুজ্জামানডিসেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভোক্তা ঋণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণ করতে পারছে। সরকারের রাজস্ব আয় বাড়ছে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দিচ্ছে।

    ভোক্তা ঋণ শুধু অর্থনীতির চাকা সচল রাখছে না, বরং আর্থিক অন্তর্ভুক্তিকেও শক্তিশালী করছে। দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সহজ শর্ত, ছোট ঋণের আকার এবং ডিজিটাল পদ্ধতিতে ঋণ প্রদানের মাধ্যমে নিম্ন-আয় ও গ্রামীণ গ্রাহকরা আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আসছে এবং জীবনমান উন্নত করছে।

    গ্রাহকের চাহিদা অনুযায়ী সিটি ব্যাংক প্রচলিত ঋণের পাশাপাশি নতুন ঋণ পণ্য বাজারে এনেছে। নিম্ন-আয় ও গ্রামীণ পরিবারের জন্য চালু করা হয়েছে অ্যাফোর্ডেবল আবাসন ঋণ। কম কাগজপত্র ও সহজ প্রক্রিয়ায় সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেয়া হচ্ছে। এর ফলে বহু পরিবার এখন নিজের ঘর তৈরির স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারছে।

    গ্রিন অটো লোন সাধারণ মানুষের জন্য হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার সহজ করছে। এটি পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করছে এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করছে। বিকাশের সঙ্গে মিলিত ডিজিটাল ন্যানো ঋণ অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। যদিও এটি ভোক্তা ঋণ হিসেবে গণ্য, বহু নিম্ন-আয় গ্রাহক এই ঋণ ক্ষুদ্র ব্যবসায়ে বিনিয়োগ করছে। এতে তৃণমূল অর্থনীতি আরও গতিশীল হচ্ছে।

    নারীর অংশগ্রহণও উল্লেখযোগ্য। ন্যানো ঋণগ্রহীতার ২৮ শতাংশ নারী। এ বছর প্রায় ১ কোটি ন্যানো ঋণ বিতরণ হয়েছে, যার মোট পরিমাণ ৩ হাজার ৪০০ কোটি টাকার বেশি। ঋণগ্রহীতার অর্ধেকই ক্ষুদ্র ব্যবসায়ী। সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক ঋণনীতির কারণে ভোক্তা ঋণ দ্রুত বাড়ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ক্ষমতায়িত হচ্ছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে।

    অরূপ হায়দার, উপব্যবস্থাপনা পরিচালক, সিটি ব্যাংক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    এক বছরে খেলাপি ঋণের হিসাব দ্বিগুণ, ৪৬ লাখে পৌঁছেছে

    জুলাই 26, 2026
    ব্যাংক

    দেড় বছরে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৭ হাজার

    জুলাই 26, 2026
    ব্যাংক

    মিতসুবিশি গাড়ি কিনতে সহজ অটো লোন দেবে ব্যাংক এশিয়া

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.