Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে সাহিত্য, শিক্ষা ও গবেষণার শূন্যতা
    মতামত

    দেশে সাহিত্য, শিক্ষা ও গবেষণার শূন্যতা

    এফ. আর. ইমরানজানুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমান বাংলাদেশে কি সত্যিকারের বিশ্বমানের একজন কবি বা সাহিত্যিক আছে? সত্যিকারের বিশ্বমানের একজন শিক্ষক বা গবেষক আছে? দেশে কি এখন বড় মাপের কার্টুনিস্ট আছে? টিভি পারসোনালিটি আছে?

    আমি যখন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন দেশে অনেক প্রতিভাবান কবি-সাহিত্যিকের নাম শুনতাম, দেখতাম এবং তাদের বই পড়তাম। সেই সময় দেশে একই সঙ্গে আক্তারুজ্জামান ইলিয়াস, শামসুর রহমান, রফিক আজাদ, হেলাল হাফিজ, আবুল হাসান, মহাদেব সাহা, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, হাসান আজিজুল হক, আলাউদ্দিন আল আজাদ, আল মাহমুদ, আবদুল মান্নান সৈয়দ, আহমদ ছফা, হুমায়ূন আহমেদসহ অনেকেই জীবিত ছিলেন।

    সেই সংখ্যা কমতে কমতে হুমায়ূন আহমেদ পর্যন্ত ঠেকেছিল। এরপর উনি মারা যাওয়ার পর থেকে দেশ সাহিত্যিক শূন্যতায় ভুগছে। আমি যখন স্কুল-কলেজে পড়ি তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষকের নাম জানতাম যারা সমাজকে আলো দেখাতে পারতেন, সরকারের চোখে চোখ রেখে অন্যায়ের প্রতিবাদ করতে পারতেন। এই অভাব অনেকটা শরীরের রক্ত শূন্যতার মতো।

    এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু সত্যিকারের শিক্ষক নেই। আর বিশ্বমানের গবেষকের কথা বললে সেটা তখনও ছিল না, এখনও নেই। একটু খুলে বলি। কলকাতা থেকে প্রতি বছর ১০ থেকে ১২টি Nature আর্টিকেল হয়।

    পদার্থবিজ্ঞানের সেরা জার্নাল হলো Physical Review Letters। কলকাতা থেকে প্রতি বছর ৩০ থেকে ৪০টি আর্টিকেল প্রকাশিত হয়। স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের কেউ দেশে বসে একটা Physical Review আর্টিকেল করেছে বলে শুনিনি। পদার্থবিজ্ঞানের একজন ভালো গবেষক মানে তাদের বেশির ভাগ আর্টিকেল প্রকাশিত হবে APS, AIP ও IOP থেকে প্রকাশিত জার্নালে।

    আমাদের বাংলাদেশের অধিকাংশ গবেষক আর্টিকেল প্রকাশ করে Elsevier থেকে। Elsevier ভালো, তবে এই প্রকাশক হলো কর্পোরেট কোম্পানি যার প্রফিট মার্জিন গুগলের প্রফিটের কাছাকাছি। আর APS, AIP ও IOP হলো সোসাইটি যারা প্রফিটমঙ্গার না। এখানেই পার্থক্য।

    এই যে দেশে সত্যিকারের কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, শিক্ষক ও গবেষকের খরা চলছে, তার প্রতিফলনও সমাজে দেখছি। রাজনীতির ভাষা শুনলে টের পাই, রাস্তাঘাটে হাঁটলে টের পাই, নদীনালার দিকে তাকালে টের পাই, অফিস-আদালতে গেলে টের পাই। কবে আমাদের নীতিনির্ধারকরা এইসব সমস্যাকে বুঝতে পারবে?

    • লেখক—ড. কামরুল হাসান মামুন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    টেকসই ব্যাংকিংয়ের পথে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর রূপান্তর

    আগস্ট 17, 2026
    মতামত

    গাজা গণহত্যা: কীভাবে ইসরায়েল বিভীষিকাকে দৈনন্দিন জীবনে পরিণত করল?

    আগস্ট 17, 2026
    বাংলাদেশ

    ব্যাটারির রিকশাকে দোষ দিয়ে কি সমস্যার সমাধান হবে?

    আগস্ট 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.