Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Feb 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে সুশাসন চাইলে দুর্নীতিবাজদের লাগাম টানুন
    মতামত

    দেশে সুশাসন চাইলে দুর্নীতিবাজদের লাগাম টানুন

    এফ. আর. ইমরানFebruary 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য যে সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছে তা ভালো না মন্দ, আমি জানি না। কিন্তু জানি, ওইগুলো কাজ করবে না। মানে, প্রস্তাবগুলো পাশ করার পরও দেখবেন খুব বেশি অগ্রগতি হয়নি। তারপর দশ–বারো বছর পর আবার কয়েকটা কমিশন গঠন করা হবে।

    তারা ইউরোপ/আমেরিকার বিভিন্ন ডিগ্রি নিয়ে আবার কয়েক হাজার প্রস্তাব দেবে এবং যথারীতি তাও ব্যর্থ হবে। প্রস্তাবগুলো খারাপ, এই কারণে যে ব্যর্থ হবে, তা না। ব্যর্থ হবে, কারণ প্রস্তাবগুলো যাদের বাস্তবায়ন করার কথা, তারা যথেষ্ট ভালো না।

    নিচের ফটোকার্ডের কথাটা বলে বছরখানেক আগে আমি প্রচুর নিন্দার মুখে পড়েছিলাম। মনে আছে, সর্বশেষ সংবিধান সংস্কার কমিশনের সদস্য, লেখক/চিন্তক, আমার খুব প্রিয় একজন মানুষ ফিরোজ আহমেদ ভাই আমার এই মন্তব্যের বিষয়ে হতাশা প্রকাশ করে দীর্ঘ একটা স্ট্যাটাস লিখেছিলেন এবং বলেছিলেন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে বাংলাদেশের অফিসের চেয়ার-টেবিলও অসৎ, কিন্তু বাস্তবে তা না, বাস্তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ ফেরেশতা।

    তার লেখাটা পড়ে আমি একরকম মজাই পাইছিলাম। ভাবছিলাম, ফিরোজ ভাই সম্ভবত অন্য কোনো বাংলাদেশের কথা লিখছেন। যে বাংলাদেশে আমি থাকি না। আমি যে বাংলাদেশে থাকি, সেই বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে (ক্রিকেটের অস্ট্রেলিয়া বা ফুটবলের ব্রাজিলও যার পাশে হাস্যকর)। অফিসের পিয়ন থেকে শুরু করে ডিজি, সচিব, ডিসি, এসপি, পুলিশ, ডাক্তার, উকিল, জজ, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সাংবাদিক, বাসের কন্ডাক্টর, শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক থেকে শুরু করে ভবঘুরে, দেড় পয়সার দামের কবি, দুই পয়সার দামের প্রকাশক অথবা ডাইনোসরের চেয়েও বৃহৎ মন্ত্রী—যেদিকে তাকাবেন, দেখবেন, চোর আর বাটপারে সয়লাব।

    আমি যে বাংলাদেশে বাস করি, সেই বাংলাদেশে একটা অফিসে গেলে দশ জনের মধ্যে সর্বোচ্চ এক–দুইজন লোক পাওয়া যায় যিনি আর্থিকভাবে সৎ।

    তো এই চোরদের দিয়ে আপনি কী সুশাসন দেবেন? আর কী ন্যায়বিচার করাবেন? যে আইনই করেন, তা ব্যর্থ হবে। আপনি নাগরিক হিসেবে থানায়, কোর্টে, হাসপাতালে বা ভূমি অফিসে যেখানে যান, অপদস্ত হবেন।

    দেশে সুশাসন আর ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সবার আগে চুরির লাগাম টানতে হবে। আর এটা করার জন্য যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চেয়ারে বসে আসেন, তাদের কঠিন নজরদারীর মধ্যে রাখতে হবে। এই নজরদারী পুলিশ বা দুদক বা আদালত দিয়ে হবে না। কারণ দুর্নীতিতে এই তিন প্রতিষ্ঠানও উপরের দিকে।

    ফলে এমন একটা ব্যবস্থা করতে হবে, যাতে সবাই সবার নজরদারী করতে পারে। সদিচ্ছা থাকলে এটা করা খুব কঠিন কিছু না। আপনি সব মন্ত্রী, এমপি, সচিব, সরকারী কর্মচারী, পুলিশ, জজ, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকদের সম্পদ বিবরণী পাবলিক করে দেন। একটা ওয়েবসাইট থাকবে, যেখানে যে কেউ উপরের পেশাগুলোতে নিয়োজিত যে কারো সম্পদের পরিমাণ দেখতে পারবে। শুধু এইটুকু নজরদারীর ব্যবস্থা করেন, দুই বছরের মধ্যে ফল পাবেন।

    • ইমতিয়াজ মাহমুদ: একজন কবি। লেখকের ফেসবুক থেকে সংগৃহীত
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিশ্বাসের সংকট পেরিয়ে ঢাকা-দিল্লি কি নতুন অধ্যায়ে?

    February 15, 2026
    মতামত

    রুবিওর নেতৃত্বে ন্যাটোর ভবিষ্যৎ, ইউরোপের প্রতিক্রিয়া কী?

    February 15, 2026
    মতামত

    সিইসির মাধ্যমে শপথ: সংবিধান কি সমর্থন করে?

    February 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.