Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ছয় মাস আগেই এক মিলিয়ন ছাড়িয়েছে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা
    ধর্ম

    ছয় মাস আগেই এক মিলিয়ন ছাড়িয়েছে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা

    এফ. আর. ইমরাননভেম্বর 13, 2025Updated:নভেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী হজ মৌসুমের জন্য এক মিলিয়নেরও বেশি হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। এই চুক্তি হজের ছয় মাস আগেই সম্পন্ন হয়েছে। তথ্যটি তিনি জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনীর সমাপনী দিনে সাংবাদিকদের জানিয়েছেন।

    মন্ত্রী বলেন, এটি এক ঐতিহাসিক অর্জন এবং নজিরবিহীন সাফল্য।

    আল-রাবিয়াহ জানান, সৌদি সরকার ৭৭টি দেশের সঙ্গে সরকারি পর্যায়ে হজ চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি বেসরকারি খাতও বিশ্বের বিভিন্ন দেশের হজ অপারেটরদের সঙ্গে ৩ হাজারের বেশি চুক্তি করেছে।

    মন্ত্রী আরো বলেন, চার দিনব্যাপী হজ সম্মেলন ও প্রদর্শনীতে ১ লাখ ৬০ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেন, যা গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বৃদ্ধি। ১৫০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ এই আয়োজনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।

    আল-রাবিয়াহ হজযাত্রীদের নিরাপত্তা ও সেবার ক্ষেত্রে ক্রাউন প্রিন্সের নেতৃত্ব ও সহায়তাকে এই সাফল্যের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তাঁর নেতৃত্বে সৌদি আরব ধারাবাহিকভাবে হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নত করছে।

    মন্ত্রী জানান, এ বছরের প্রদর্শনীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৩০০ প্রতিষ্ঠান অংশ নেয়, যারা হজযাত্রীদের জন্য নিজেদের সেবা তুলে ধরেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভস (দারাহ)। তাদের অংশগ্রহণ ইসলামী ঐতিহ্য ও হজের ইতিহাস সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

    আল-রাবিয়াহ সম্মেলনের সফল আয়োজনের জন্য যারা অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এটি সব দিক থেকেই এক অসাধারণ অর্জন।

    তিনি আরো ঘোষণা দেন, আগামী ২০২৬ সালের জানুয়ারিতে মদিনায় অনুষ্ঠিত হবে ‘ওমরা ও ভিজিট ফোরাম’, যা হজযাত্রী ও দর্শনার্থীদের সেবায় সৌদি সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ।

    মন্ত্রী বলেন, এই বছরের হজ সম্মেলনের মূল লক্ষ্য ছিল, হজযাত্রীদের যাত্রাপ্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপদ, সহজ ও নিরবচ্ছিন্ন করা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ধর্ম

    রমজানে ওমরাহ পালনে নতুন বিশ্বরেকর্ড

    ফেব্রুয়ারি 26, 2026
    বাংলাদেশ

    এবারে ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

    ফেব্রুয়ারি 25, 2026
    ধর্ম

    রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি

    ফেব্রুয়ারি 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.