পবিত্র রমজান মাসের প্রথম জুমায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এ নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নেমেছে। শুক্রবার দুপুরে আজানের পর থেকেই দলে দলে মানুষ মসজিদে আসতে শুরু করেন।
নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা জুমার নামাজে অংশ নেন। সেগুনবাগিচা থেকে আসা একরাম হোসেন বলেন, রমজানের প্রতিটি জুমা বায়তুল মোকাররমে আদায়ের চেষ্টা করেন, তাই প্রথম জুমায়ও এসেছেন।
মোহাম্মদপুর থেকে আসা মাহবুব আলম জানান, এই মসজিদে নামাজ আদায়ের বিশেষ প্রশান্তি রয়েছে, তাই তিনি এখানে জুমা পড়তে এসেছেন।
পল্টনে কর্মরত সিয়াম মাহমুদ বলেন, কর্মস্থল কাছেই হওয়ায় বড় জামাতে নামাজ আদায়ের জন্য তিনি বায়তুল মোকাররমে আসেন।
জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদের সামনের এলাকা ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

