Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সূচক বৃদ্ধিতে প্রাণচাঞ্চল্য পুঁজিবাজারে
    পুঁজিবাজার

    সূচক বৃদ্ধিতে প্রাণচাঞ্চল্য পুঁজিবাজারে

    মনিরুজ্জামানUpdated:মার্চ 16, 2026মার্চ 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থান দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সূচক বাড়তে থাকে।

    ডিএসই সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৩৪৯ পয়েন্টে পৌঁছায়। একই সময়ে শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১,০৭৬ ও ২,০৫০ পয়েন্টে অবস্থান করে।

    এই সময়ে লেনদেন হয়েছে প্রায় ৭৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। কোম্পানি ভিত্তিক তথ্য অনুযায়ী, ২৩৭টির শেয়ারের দাম বাড়েছে, ৫৫টির দাম কমেছে এবং ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

    সর্বাধিক লেনদেন হয়েছে ইনটেক লিমিটেড, ফ্যামিলিটেক্স, লাভেলো আইসক্রিম, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, জেনারেশন নেক্সট, সিটি ব্যাংক, প্রিমিয়ার লিজিং, অ্যাপোলো ইস্পাত ও ওরিয়ন ইনফিউশনের শেয়ারে।

    ডিএসই সূচক লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ২০ পয়েন্ট বৃদ্ধি পায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৯ পয়েন্ট বাড়ে। পরবর্তী সময়ে সূচকের ঊর্ধ্বমুখী গতি অব্যাহত থাকে এবং সকাল ১০টা ২০ মিনিটে এটি আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৩৫৩ পয়েন্টে অবস্থান করে।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১০টার দিকে সিএএসপিআই সূচক ২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫,০০৬ পয়েন্টে দাঁড়ায়। একই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ২৬টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে, ৫টির দাম কমে এবং ৫টির দাম অপরিবর্তিত থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ইরান যুদ্ধ স্থগিতের খবরে শেয়ারবাজারে বড় উত্থান

    এপ্রিল 8, 2026
    পুঁজিবাজার

    সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

    এপ্রিল 8, 2026
    পুঁজিবাজার

    যমুনা-ট্রাস্ট ব্যাংকের বন্ডে আবেদন সময় বাড়ল ছয় মাস

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.