Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজার হবে জনগণের আস্থা ও স্বচ্ছতার সূচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    পুঁজিবাজার

    পুঁজিবাজার হবে জনগণের আস্থা ও স্বচ্ছতার সূচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    মনিরুজ্জামানমার্চ 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারের অর্থনৈতিক লক্ষ্য পূরণে পুঁজিবাজারকে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

    তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পুঁজিবাজারে সাধারণ মানুষের আস্থা পুনঃস্থাপন করা জরুরি। এ জন্য বাজারের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, এ বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ ‘রিং দ্যা বেল ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি যৌথভাবে আয়োজন করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন, সাস্টেইনেবল স্টক এক্সচেঞ্জেস, দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেস, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট এবং ইউএন উইমেন। অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের মিশনের উপপ্রধান অ্যান্ডার্স বি কেলসেন উপস্থিত ছিলেন।

    গতকাল রোববার (১৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। উদ্বোধনী বক্তব্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, নারীদের ক্ষমতায়ন শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, এটি পরিবার ও সমাজকে আরও স্থিতিশীল করে এবং দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে।

    বাংলাদেশে নারীর অবদানের প্রসঙ্গে নবনীতা সিনহা বলেন, দেশে নারীরা পুরুষদের তুলনায় প্রায় ৫.৮ গুণ বেশি অবৈতনিক পরিচর্যা কাজ করেন। তবে কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নারীর অংশগ্রহণ এখনও সীমিত। গবেষণায় দেখা গেছে, যেসব প্রতিষ্ঠানে নেতৃত্ব পর্যায়ে নারীর উপস্থিতি বেশি, সেসব প্রতিষ্ঠানের মুনাফা প্রায় ২১ শতাংশ বেশি হতে পারে।

    অনুষ্ঠানে ‘নারীর নেতৃত্বের প্রধান চালিকাশক্তি ও কৌশল-সম্ভাবনার বিকাশ এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন মেলিটা মেহজাবীন, উজমা চৌধুরী, জেরীন মাহমুদ হোসেইন এবং ব্যারিস্টার নাজিয়া কবির। এর সঞ্চালনা করেন লোপা রহমান।

    বিশেষ অতিথি কমিশনার ফারজানা লালারুখ বলেন, পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

    প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ভিডিও বার্তায় বলেন, সরকারের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বাজারকে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখতে হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য।

    সমাপনী বক্তব্যে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, আর্থিক খাতে ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে নারীদের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ হলেও বৈশ্বিক আর্থিক খাতে তাদের অংশগ্রহণ এখনও কম। তাই আর্থিক খাতে ভারসাম্যপূর্ণ ও বৈচিত্র্যময় প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    পুঁজিবাজার শক্তিশালী করতে নতুন রোডম্যাপ

    মার্চ 16, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজার ছাড়ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

    মার্চ 16, 2026
    পুঁজিবাজার

    সূচক বৃদ্ধিতে প্রাণচাঞ্চল্য পুঁজিবাজারে

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.