Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ফিরছে, স্থানীয়রাও সক্রিয়
    পুঁজিবাজার

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ফিরছে, স্থানীয়রাও সক্রিয়

    মনিরুজ্জামানমার্চ 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘ সময় ধরে দেশের শেয়ারবাজার থেকে ধারাবাহিকভাবে বিনিয়োগ প্রত্যাহার করছিলেন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা। এর ফলে বাজারে আস্থা কমে গিয়েছিল এবং লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছিল।

    তবে চলতি বছরের মার্চ মাসে এই প্রবণতায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা বাড়তে শুরু করেছে। একই সঙ্গে স্থানীয় বিনিয়োগকারীরাও আরও সক্রিয় হয়ে উঠেছেন।

    সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ১৭ দিনে (১২ কার্যদিবস) বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৫৫টি। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৪টির বেশি নতুন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর বিও হিসাব খোলা হয়েছে।

    অন্যদিকে, স্থানীয় বিনিয়োগকারীর বিও হিসাব ১২ কার্যদিবসে ৩ হাজার ১৬টি বেড়েছে। দৈনিক গড়ে এটি ২৫১টির বেশি। বিও হিসাব হল বিনিয়োগকারীর শেয়ারবাজারে লেনদেন করার মূল হিসাব, যা ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে খোলা হয়। সিডিবিএল এই হিসাবের তথ্য সংরক্ষণ করে।

    বর্তমানে দেশের শেয়ারবাজারে মোট বিনিয়োগকারীর বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ২৫২টি। ফেব্রুয়ারি শেষে এই সংখ্যা ছিল ১৬ লাখ ৫০ হাজার ১১১টি। অর্থাৎ মার্চ মাসে মোট ৩ হাজার ১৪১টি নতুন বিও হিসাব খোলা হয়েছে, যা প্রতিদিন গড়ে ২৬২টির বেশি।

    বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নামে বর্তমানে বিও হিসাব আছে ৪৩ হাজার ১৯৭টি, যা ফেব্রুয়ারি শেষে ছিল ৪৩ হাজার ১৪২টি। চলতি মাসে এটি বেড়েছে ৫৫টি।

    তবে দীর্ঘদিনের চেয়ে এখনও বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা কম। ২০২৩ সালের ২৯ অক্টোবর এই সংখ্যা ছিল ৫৫ হাজার ৫১২টি। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এটি কমে ৪৩ হাজার ১০১টিতে নেমে আসে। ফলে মোট ১২ হাজার ৪১১টি বিও হিসাব কমেছে। মার্চে কিছুটা বৃদ্ধি পেলেও, ২০২৩ সালের তুলনায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা এখনও ১২ হাজার ৩২৫টি কম।

    বিদেশি বিনিয়োগকারীরা বাজার ছাড়লেও স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। মার্চের প্রথম ১৭ দিনে দেশি বিনিয়োগকারীর বিও হিসাব বেড়ে ১৫ লাখ ৯২ হাজার ৩১টিতে পৌঁছেছে। ফেব্রুয়ারি শেষে সংখ্যা ছিল ১৫ লাখ ৮৯ হাজার ১৫টি, আর ২০২৫ সালের শেষে ছিল ১৫ লাখ ৭৯ হাজার ২৩টি। অর্থাৎ চলতি বছরে দেশি বিনিয়োগকারীর বিও হিসাব বেড়েছে ১৩ হাজার ৮টি।

    তবে ২০২৪ সালের শুরুতে শেয়ারবাজারে মোট বিনিয়োগকারীর বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। বর্তমানে সংখ্যা কমে ১৬ লাখ ৫৩ হাজার ২৫২টি। অর্থাৎ দুই বছরে মোট ১ লাখ ২০ হাজার ২৯৯টি বিও হিসাব কমেছে।

    বর্তমানে শেয়ারবাজারে পুরুষ বিনিয়োগকারীর বিও হিসাব আছে ১২ লাখ ৪৪ হাজার ২২৬টি। ২০২৫ সালের শেষে সংখ্যা ছিল ১২ লাখ ৩৩ হাজার ৭৪৩টি। চলতি বছরে ১০ হাজার ৪৮৩টি বিও হিসাব বেড়েছে।

    নারী বিনিয়োগকারীর বিও হিসাব এখন ৩ লাখ ৯১ হাজার ২টি, যা ২০২৫ সালের শেষে ছিল ৩ লাখ ৮৮ হাজার ৮২৯টি। এ হিসাব অনুযায়ী নারী বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে ২ হাজার ১৭৩টি।

    কোম্পানির নামে বিও হিসাবও বেড়েছে। বর্তমানে ১৮ হাজার ২৪টি কোম্পানি বিও হিসাব রয়েছে, যা ২০২৫ সালে ছিল ১৭ হাজার ৮০৩টি। একক বিনিয়োগকারীর বিও হিসাব ১১ লাখ ৯৪ হাজার ২১৭টি, যা ২০২৫ সালের শেষে ছিল ১১ লাখ ৮২ হাজার ৭১৫টি। যৌথ বিও হিসাব ৪ লাখ ৪১ হাজার ১১টি, যা ২০২৫ সালের শেষে ছিল ৪ লাখ ৩৯ হাজার ৮৫৭টি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    পুঁজিবাজার হবে জনগণের আস্থা ও স্বচ্ছতার সূচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    মার্চ 16, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজার শক্তিশালী করতে নতুন রোডম্যাপ

    মার্চ 16, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজার ছাড়ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.