Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন বিধিমালা চালু হলেও আইপিও বাজারে দ্রুত স্বস্তি মিলছে না
    পুঁজিবাজার

    নতুন বিধিমালা চালু হলেও আইপিও বাজারে দ্রুত স্বস্তি মিলছে না

    কাজি হেলালমার্চ 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে নতুন কোম্পানি আসার গতি এখনো খুব ধীর। সম্প্রতি নতুন বিধিমালা কার্যকর হলেও শিগগিরই আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) বাড়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে প্রায় দুই বছর ধরে চলা আইপিও সংকট আরও দীর্ঘ হতে পারে।

    দেশের শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। নতুন বিধিমালা চালু হলেও পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে না। বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন কোনো কোম্পানি আইপিও অনুমোদন পেলেও তালিকাভুক্ত হতে প্রায় এক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

    বর্তমান নিয়ম অনুযায়ী, আইপিওর জন্য আবেদন করতে হলে কোম্পানির প্রসপেক্টাসে সংযুক্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ১২০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। অর্থাৎ, কোম্পানিগুলোকে নিয়মিতভাবে হালনাগাদ আর্থিক তথ্য দিতে হবে।এছাড়া শুধু অর্ধবার্ষিক বা প্রান্তিক আর্থিক প্রতিবেদন দিয়ে আইপিওর আবেদন করা যাবে না। পূর্ণাঙ্গ নিরীক্ষিত বার্ষিক হিসাব ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয়—এমন শর্তও রাখা হয়েছে।

    বিশ্লেষকদের মতে, এসব শর্ত বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হলেও অনেক কোম্পানির জন্য প্রক্রিয়াটি জটিল হয়ে পড়ছে। ফলে নতুন কোম্পানিগুলো আইপিওতে আসতে আগ্রহ হারাচ্ছে বা সময় নিচ্ছে।

    অন্যদিকে, কর সংক্রান্ত বিদ্যমান নীতিমালাও কিছু ক্ষেত্রে কোম্পানিগুলোর জন্য বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিষয়টি বেশি প্রভাব ফেলছে। সব মিলিয়ে, নতুন নিয়ম চালুর পরও পুঁজিবাজারে আইপিও প্রবাহ স্বাভাবিক হতে সময় লাগবে বলে ধারণা করছেন বাজারসংশ্লিষ্টরা। এতে করে বিনিয়োগকারীদের অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই ১৭৬ কোটি টাকা লেনদেন কমল

    সেপ্টেম্বর 6, 2026
    পুঁজিবাজার

    জ্বালানি সংকটের চাপে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতন

    সেপ্টেম্বর 6, 2026
    বিশেষ বিশ্লেষণ

    এককালীন নাকি নিয়মিত বিনিয়োগ; ২০১০ সালের ধসের পেছনে লুকিয়ে আছে উত্তর

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.