Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার 
    পুঁজিবাজার

    পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার 

    কাজি হেলালUpdated:এপ্রিল 1, 2026এপ্রিল 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সপ্তাহের শুরু থেকেই টানা দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে।

    ডিএসই সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ৩০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৪৫১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৩ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৪৯৯ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ২৩ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৯ দশমিক ৩৪ পয়েন্টে।

    এছাড়া ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ৬১ দশমিক ০৭ পয়েন্টে নেমেছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ারের দাম। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো একমি পেস্টিসাইড, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, ইন্টেক লিমিটেড, টেকনোড্রাগ, সানলাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাব, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ফাইন ফুডস।

    দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি হলো-খান ব্রাদার্স, ইনটেক লিমিটেড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএসএন লিমিটেড, এপেক্স ট্যানারি, এনার্জিপ্যাক পাওয়ার, সানলাইফ ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সুয়েটার এবং এশিয়াটিক ল্যাব। অন্যদিকে দর পতনের শীর্ষ ১০টি কোম্পানি হলো-প্রাইম ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, ফ্যামিলিটেক্স, রিসাইন এবং বে-লিজিং।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ২০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭৯ পয়েন্টে নেমে এসেছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। সিএসইতে এদিন মোট ৪৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল এক্সচেঞ্জটিতে ৫৯ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

    বাজার বিশ্লেষকরা মনে করছেন, নীতিগত স্থিতিশীলতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ এবং বাজারে গুজবনির্ভর আচরণ-এসব কারণ মিলেই এই টানা পতনের পেছনে ভূমিকা রাখছে। ফলে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে কেবল স্বল্পমেয়াদি পদক্ষেপ নয়, বরং কার্যকর নিয়ন্ত্রণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনের জন্য সমন্বিত উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ইরান যুদ্ধ স্থগিতের খবরে শেয়ারবাজারে বড় উত্থান

    এপ্রিল 8, 2026
    পুঁজিবাজার

    সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

    এপ্রিল 8, 2026
    পুঁজিবাজার

    যমুনা-ট্রাস্ট ব্যাংকের বন্ডে আবেদন সময় বাড়ল ছয় মাস

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.