Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধ শুরুর পর বাজার মূলধন কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি 
    পুঁজিবাজার

    যুদ্ধ শুরুর পর বাজার মূলধন কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি 

    কাজি হেলালUpdated:এপ্রিল 1, 2026এপ্রিল 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ফ্রি ফ্লোট বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে। আলোচ্য সময়ে পুঁজিবাজারের ফ্রি ফ্লোট শেয়ারের শীর্ষ ১০ কোম্পানি মোট বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫২৯ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বাজার মূলধন কমেছে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংকের।

    যুদ্ধ শুরুর আগে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্রি ফ্লোট বাজার মূলধনি শীর্ষ ১০ কোম্পানির মোট বাজার মূলধন ছিল ৫৮ হাজার ২২২ কোটি টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিগুলোর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৯২ কোটি টাকায়। ২৬ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের বাজার মূলধন ছিল ৭ হাজার ৯০৭ কোটি টাকা, গতকাল শেষে তা ৯১৬ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯১ কোটি টাকায়। গত ২৬ ফেব্রুয়ারি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বাজার মূলধন ছিল ৪ হাজার ৮৯ কোটি টাকা, গতকাল শেষে তা ৮২৮ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৬১ কোটি টাকায়। স্কয়ার ফার্মার ২৬ ফেব্রুয়ারি বাজার মূলধন ছিল ১১ হাজার ৫১৮ কোটি টাকা, গতকাল শেষে তা ৭৩৮ কোটি টাকা কমে ১০ হাজার ৭৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

    ২৬ ফেব্রুয়ারি ওয়ালটনের বাজার মূলধন ছিল ৪ হাজার ৬৪০ কোটি টাকা, গতকাল শেষে তা ৩৯৪ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৪৬ কোটি টাকায়। ব্র্যাক ব্যাংকের ২৬ ফেব্রুয়ারি বাজার মূলধন ছিল ৮ হাজার ৭৪৫ কোটি টাকা, গতকাল শেষে তা ৩৬৪ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৮১ কোটি টাকায়। এছাড়া আলোচ্য সময়ে গ্রামীণফোনের ২০৮ কোটি টাকা, পূবালী ব্যাংকের ২০৬ কোটি ও বেক্সিমকো ফার্মার ১৪০ কোটি টাকা বাজার মূলধন কমেছে। তবে এ সময় ফ্রি ফ্লোট বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ কোম্পানি শুধু সিটি ব্যাংকের বাজার মূলধন ২৬৫ কোটি টাকা বেড়েছে। গতকাল শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ হাজার ১১৪ কোটি টাকায়, ২৬ ফেব্রুয়ারি যা ছিল ৩ হাজার ৩৮০ কোটি টাকা।

    আলোচ্য সময়ে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানির বাজার মূলধন অপরিবর্তিত ছিল। কোম্পানিটির বাজার মূলধন ৬ হাজার ৯৪৭ কোটি টাকা রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারদর ওঠানামার ভিত্তিতেই নির্ধারিত হয় সূচকের উত্থান-পতন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হিসাব করা হয় মোট ফ্রি ফ্লোট বাজার মূলধনের ভিত্তিতে। বাজার মূলধন নির্ধারণে ফ্রি ফ্লোট পদ্ধতিকে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।

    কারণ লেনদেনের জন্য সক্রিয় থাকা শেয়ারগুলোর ভিত্তিতে এটা নির্ধারণ করা হয় বলে বাজারের গতিপ্রকৃতির সবচেয়ে নির্ভরযোগ্য চিত্রও উঠে আসে। যুদ্ধ শুরুর আগে ২৬ ফেব্রুয়ারি ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৬০০ পয়েন্টে, গতকাল লেনদেন শেষে সূচকটি ৪২১ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।  ২৬ ফেব্রুয়ারি ডিএসইর মোট বাজার মূলধন ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৫ কোটি ৮১ লাখ টাকা, গতকাল শেষে তা ২৯ হাজার ৫৩১ কোটি ৩৩ লাখ টাকা কমে ৬ লাখ ৮৮ হাজার ৮৩৩ কোটি ৪৯ লাখ টাকায় দাঁড়িয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    জ্বালানি সংকটের চাপে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতন

    সেপ্টেম্বর 6, 2026
    বিশেষ বিশ্লেষণ

    এককালীন নাকি নিয়মিত বিনিয়োগ; ২০১০ সালের ধসের পেছনে লুকিয়ে আছে উত্তর

    সেপ্টেম্বর 5, 2026
    পুঁজিবাজার

    সপ্তাহজুড়ে অধিকাংশ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.