Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক সপ্তাহে ৫২% দর লাফ, শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড
    পুঁজিবাজার

    এক সপ্তাহে ৫২% দর লাফ, শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

    কাজি হেলালএপ্রিল 5, 2026Updated:এপ্রিল 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি একটি ফান্ডের দর হঠাৎ বড় উত্থান দেখিয়েছে। গত সপ্তাহে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর প্রায় ৫২ শতাংশ বেড়ে ৪ টাকা ৪০ পয়সায় পৌঁছেছে, যা আগের সপ্তাহে ছিল ২ টাকা ৯০ পয়সা। এ উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান নিয়েছে ফান্ডটি।

    বাজার তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকেই ফান্ডটির দর বাড়তে থাকে। ৮ মার্চ ইউনিটপ্রতি মূল্য ছিল ২ টাকা ৭০ পয়সা, যা ধাপে ধাপে বেড়ে সর্বশেষ সপ্তাহে ৪ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়। এই সময়ে মোট দরবৃদ্ধি হয়েছে প্রায় ৬৩ শতাংশ।

    সর্বশেষ হিসাব অনুযায়ী, ২ এপ্রিল শেষে ফান্ডটির মোট সম্পদের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৪০ কোটি ৫৪ লাখ টাকা। তবে ক্রয়মূল্যের ভিত্তিতে এই সম্পদের পরিমাণ ২১২ কোটি ৭৮ লাখ টাকা। বর্তমান বাজারদরে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৭ টাকা ৭১ পয়সা, আর ক্রয়মূল্যের হিসাবে তা ১১ টাকা ৬৮ পয়সা।

    চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত তিন প্রান্তিকে ইউনিটপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৪ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ছিল ৮ টাকা ১৯ পয়সা।

    ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ফান্ডটির প্রাথমিক আকার ছিল ১২০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১৮২ কোটি টাকার বেশি, তবে এখনো উল্লেখযোগ্য পরিমাণ পুঞ্জীভূত লোকসান রয়েছে।

    ফান্ডটির মোট ইউনিটের বড় অংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে, আর বাকি অংশ উদ্যোক্তা পরিচালক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দখলে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ৭ ব্রোকারেজ প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ, তদন্তে নামছে ডিএসই

    এপ্রিল 5, 2026
    পুঁজিবাজার

    ৩৭ তালিকাভুক্ত কোম্পানির টিকে থাকা নিয়ে শঙ্কা

    এপ্রিল 5, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে বড় পতনের সত্ত্বেও লেনদেনের গড় হার বেড়েছে ২২ শতাংশ

    এপ্রিল 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.