Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ারবাজারে উত্থান, ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৬ কোটি টাকা
    পুঁজিবাজার

    শেয়ারবাজারে উত্থান, ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৬ কোটি টাকা

    কাজি হেলালএপ্রিল 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। অধিকাংশ শেয়ারের দাম বাড়ার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেন একদিনে ১০০ কোটির বেশি বেড়েছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) লেনদেন শেষে ডিএসইর সবগুলো প্রধান সূচক ঊর্ধ্বমুখী ছিল। দিনের শুরু থেকেই বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত বাজারে ইতিবাচক অবস্থান ধরে রাখে। দিন শেষে ডিএসইতে মোট ৩৯৩টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭৫টির দাম বেড়েছে, ৭০টির কমেছে এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

    বাজারে এই উত্থানের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৫,১৫৭ পয়েন্টে পৌঁছেছে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৯৭১ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১,০৪৬ পয়েন্ট।

    লেনদেনের দিক থেকেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। এদিন ডিএসইতে মোট ৫৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪৭১ কোটি টাকার তুলনায় ১২৬ কোটি টাকা বেশি।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও সূচকের ঊর্ধ্বগতি দেখা গেলেও লেনদেন কমেছে। এদিন সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৪,৪৯০ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে হয়েছে ৮,৮৬৭ পয়েন্ট।

    সিএসইতে মোট ১৮৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টির দাম বেড়েছে, ৭০টির কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। তবে লেনদেন কমে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮৩ লাখ টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৪ কোটি ৫৩ লাখ টাকা কম।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরে এসেছে। তবে লেনদেনের ধারাবাহিকতা বজায় থাকলে বাজারে স্থিতিশীলতা আরও জোরদার হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    যমুনা-ট্রাস্ট ব্যাংকের বন্ডে আবেদন সময় বাড়ল ছয় মাস

    এপ্রিল 7, 2026
    পুঁজিবাজার

    সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

    এপ্রিল 7, 2026
    পুঁজিবাজার

    সূচক ঊর্ধ্বমুখী, তবে লেনদেনে ভাটা শেয়ারবাজারে

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.