Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তারকা প্রচারণায় শেয়ারবাজারে উত্থান, আবারও ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগল
    পুঁজিবাজার

    তারকা প্রচারণায় শেয়ারবাজারে উত্থান, আবারও ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগল

    কাজি হেলালএপ্রিল 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হলিউড তারকা সিডনি সুইনি -কে ঘিরে নতুন বিজ্ঞাপন প্রচারণা শুরুর পর যুক্তরাষ্ট্রভিত্তিক পোশাক ব্র্যান্ড আমেরিকান ঈগল- এর শেয়ারদরে আবারও উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। বাজার খোলার পর প্রাথমিক লেনদেনেই কোম্পানিটির শেয়ার প্রায় ৬ শতাংশ বেড়ে ১৮ ডলার ৮০ সেন্টে পৌঁছায়।

    ডেনিম পণ্যের জন্য পরিচিত এই ব্র্যান্ডটি গ্রীষ্মকালীন নতুন কালেকশন বাজারজাত করতে দ্বিতীয় দফায় ওই অভিনেত্রীকে নিয়ে প্রচারণা চালু করেছে। নতুন ক্যাম্পেইনে মূলত শর্টস ও ট্রেন্ডি ডেনিম পোশাককে তুলে ধরা হয়েছে, যা তরুণ ক্রেতাদের লক্ষ্য করে তৈরি।

    এর আগেও একই অভিনেত্রীকে নিয়ে একটি বিজ্ঞাপন প্রচারণা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। কিছু বিতর্ক তৈরি হলেও সেই প্রচারণা কোম্পানির জন্য বাণিজ্যিকভাবে লাভজনক প্রমাণিত হয়। ওই সময়ের পর থেকে শেয়ারদর প্রায় ৭৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায় এবং বিক্রিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যায়। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির আয় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি।

    গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও ওই তারকার বিজ্ঞাপন নিয়ে মন্তব্য করে বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসেন। এতে করে ব্র্যান্ডটির প্রচারণা রাজনৈতিক ও সামাজিক—দুই ক্ষেত্রেই বাড়তি মনোযোগ পায়।

    বাজার বিশ্লেষকরা বলছেন, এই ধরনের তারকানির্ভর বিপণন কৌশল এখন পোশাক শিল্পে একটি বড় প্রবণতা হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ক্রেতাদের আকৃষ্ট করতে ব্র্যান্ডগুলো জনপ্রিয় মুখের ওপর নির্ভরতা বাড়াচ্ছে। এতে স্বল্প সময়ে বিক্রি বাড়ানোর পাশাপাশি ব্র্যান্ডের দৃশ্যমানতাও বৃদ্ধি পাচ্ছে।

    একই সঙ্গে গবেষণায় দেখা গেছে, আগের প্রচারণার সময় নির্দিষ্ট কিছু ভোক্তা গোষ্ঠীর মধ্যে খরচ বেড়েছিল, যা কোম্পানির বিক্রিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। ফলে নতুন ক্যাম্পেইন নিয়েও বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

    তবে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও শুল্কসংক্রান্ত ব্যয়ের চাপ এখনো কোম্পানিটির জন্য চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। তবুও শক্তিশালী বিপণন কৌশল ও উৎসবমুখী বিক্রির ইতিবাচক ধারা ধরে রাখতে পারলে ভবিষ্যতেও প্রবৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    জ্বালানি সংকটের চাপে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতন

    সেপ্টেম্বর 6, 2026
    বিশেষ বিশ্লেষণ

    এককালীন নাকি নিয়মিত বিনিয়োগ; ২০১০ সালের ধসের পেছনে লুকিয়ে আছে উত্তর

    সেপ্টেম্বর 5, 2026
    পুঁজিবাজার

    সপ্তাহজুড়ে অধিকাংশ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.