Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী

    ইভান মাহমুদUpdated:সেপ্টেম্বর 30, 2025ডিসেম্বর 14, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে পৌনে ২ শতাংশ। পাশাপাশি দৈনিক গড় লেনদেন কমেছে ২৭ দশমিক ৪৯ শতাংশ।

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী ছিল। গত সপ্তাহের ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৯১ পয়েন্ট কমে ৫ হাজার ১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ১৯৭ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৮৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯১২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৬৪ পয়েন্ট।

    ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৯৩টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দর। এছাড়া লেনদেন হয়নি ২১টির।

    খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১০ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। এছাড়া ৯ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল ৭ দশমিক ৬ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে শুধু বস্ত্র খাতে দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে কাগজ, ভ্রমণ ও আর্থিক প্রতিষ্ঠান খাতে। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে ৬ দশমিক ২, ৪ দশমিক ৪ ও ৪ দশমিক ২ শতাংশ।

    দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৯০ শতাংশ কমে ১৪ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৫৮১ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ১ দশমিক ৯১ শতাংশ কমে ৮ হাজার ৭০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৮৭১ পয়েন্ট।

    সিএসইতে গত সপ্তাহে ২৬ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২১৩টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির বাজার দর।

    গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, ন্যাশনাল ব্যাংক, খান ব্রাদার্স, বীকন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। ডিএসইতে গত সপ্তাহে মোট ১ হাজার ৬১১ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ২২২ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের শেষ দিনে সূচকের ঊর্ধ্বগতিতে চাঙা পুঁজিবাজার

    সেপ্টেম্বর 10, 2026
    পুঁজিবাজার

    সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মিশ্র প্রবণতা পুঁজিবাজারে, ডিএসইতে লেনদেন কমলেও বাড়ল সিএসইতে

    সেপ্টেম্বর 9, 2026
    পুঁজিবাজার

    কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের বিধান যুক্ত করার সুপারিশ ডিবিএর

    সেপ্টেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.