Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৪ সালে পুঁজিবাজারের বৈশ্বিক প্রবণতা এবং বাংলাদেশের চিত্র
    পুঁজিবাজার

    ২০২৪ সালে পুঁজিবাজারের বৈশ্বিক প্রবণতা এবং বাংলাদেশের চিত্র

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 30, 2025জানুয়ারি 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পুঁজিবাজার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪ সাল ছিল বৈশ্বিক পুঁজিবাজারের জন্য মিশ্র অভিজ্ঞতার বছর। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক যুদ্ধ প্রেক্ষাপট, জ্বালানি তেলের মূল্য ওঠানামা এবং যুক্তরাষ্ট্রের সুদহার বৃদ্ধি কিংবা হ্রাসের মতো বিষয়গুলো বিশ্বব্যাপী পুঁজিবাজারে বড় প্রভাব ফেলেছে। তবে বাংলাদেশের পুঁজিবাজার এসব বৈশ্বিক প্রবণতার সঙ্গতিহীনভাবে চলেছে। যেখানে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ সূচকের পতন বা টানা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

    বিদায়ী ২০২৪ সালে বিশ্বের উল্লেখযোগ্য পুঁজিবাজারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সূচক ঊর্ধ্বমুখী ছিল। যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০, ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এবং নাসডাক কম্পোজিটে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক বছরজুড়ে ২৫ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৯৭০ দশমিক ৮৪ পয়েন্টে। ডাও জোনস সূচক বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ এবং নাসডাক কম্পোজিটে সবচেয়ে বেশি ৩১ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচকও ৫ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    এশিয়ার মধ্যে চীনের সাংহাই সূচক ১৪ দশমিক ৫৩ শতাংশ বৃদ্ধি পেলেও তিন বছরের গড় হিসাবে এটি ৬ দশমিক ৩৯ শতাংশ হ্রাস পেয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং ভিয়েতনামের পুঁজিবাজারগুলো ইতিবাচক অবস্থানে ছিল। বিশেষ করে পাকিস্তানের করাচি ১০০ সূচক বছরে ৮৩ দশমিক ৭৮ শতাংশ এবং তিন বছরের গড়ে ১৫৭ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শ্রীলংকার সিএসই সূচক বছরজুড়ে ৪৮ দশমিক ৫৬ শতাংশ এবং তিন বছরের গড়ে ২৯ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে।

    বাংলাদেশের পুঁজিবাজার:

    বিশ্বের বেশিরভাগ পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইএক্স সূচক বিদায়ী বছরে উল্লেখযোগ্যভাবে ১৬ দশমিক ৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২১৬ পয়েন্টে। তিন বছরের গড় হিসাবে সূচকটি ২২ দশমিক ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষ কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কারণ ছাড়াই এমন ধারাবাহিক পতন বাংলাদেশের পুঁজিবাজারের জন্য অস্বাভাবিক।

    এশিয়ার অন্যান্য বাজার-

    ভারতের বিএসই সেনসেক্স বিদায়ী বছরে ৮ দশমিক ২৪ শতাংশ বেড়ে ৭৮১৮২ পয়েন্টে পৌঁছেছে। যা তিন বছরের গড়ে ৩৪ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি। ভিয়েতনামের ভিএন-৩০ সূচক ১৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেলেও তিন বছরের গড়ে এটি হ্রাস পেয়েছে ১২ দশমিক ২৭ শতাংশ। পাকিস্তানের করাচি ১০০ সূচকের পাশাপাশি শ্রীলংকার সিএসই সূচকও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।

    অন্যদিকে ইন্দোনেশিয়ার আইডিএক্স কম্পোজিট সূচক ৩ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে এবং ফিলিপাইনের পিএসইআই সূচক সামান্য ১ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশের পুঁজিবাজারের সঙ্গে এসব দেশের তুলনা করলে স্পষ্ট হয় যে, কোনো বিশেষ প্রেক্ষাপট ছাড়াই বাংলাদেশের পুঁজিবাজারে পতনের প্রবণতা দীর্ঘস্থায়ী হয়েছে।

    বিশ্বব্যাপী পুঁজিবাজারের ইতিবাচক প্রবণতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের পুঁজিবাজারে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। সুশাসন, নীতিগত স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ। ইবিএল সিকিউরিটিজের প্রতিবেদনেও এ ধরনের সুপারিশ উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

    ২০২৪ সালের বৈশ্বিক পুঁজিবাজারের অভিজ্ঞতা এবং বাংলাদেশের পুঁজিবাজারের সমস্যাগুলো বিশ্লেষণ করলে সুস্পষ্ট হয় যে, অভ্যন্তরীণ নীতিমালা এবং বৈশ্বিক প্রবণতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করাই এই খাতের ভবিষ্যৎ উন্নতির প্রধান চাবিকাঠি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.