Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে আবারো দরপতন
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে আবারো দরপতন

    হাসিব উজ জামানUpdated:সেপ্টেম্বর 30, 2025মার্চ 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজারে আবারো টানা দরপতন এবং লেনদেনের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ধারাবাহিকভাবে কমছে। পাশাপাশি লেনদেনের পরিমাণও কমতে শুরু করেছে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায়, গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজারে অধিকাংশ শেয়ারের দাম কমেছে। ফলে সকল মূল্যসূচক নিম্নমুখী হয়েছে। এদিন বাজারে ১৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটে। যার ফলে পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস দরপতনের মধ্যে রয়েছে।

    টানা চার কার্যদিবস দরপতনের পর, মঙ্গলবার প্রথমে বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যায়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ছিল এবং সূচকও ঊর্ধ্বমুখী ছিল। তবে প্রথম ঘণ্টার লেনদেন শেষে বাজারের পরিস্থিতি বদলে যায়। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমানোর তালিকায় চলে আসে এবং লেনদেনের সময় যত গড়াতে থাকে, দরপতনের মাত্রাও বাড়তে থাকে। এর ফলে, অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম কমে যায় এবং সবকটি মূল্যসূচক নিম্নমুখী হয়ে দিনের লেনদেন শেষ হয়।

    দিনশেষে ডিএসইতে ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে ২৬৭টির। ৬৪টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। এর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে ৫১৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুটি সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১১৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

    এছাড়া লেনদেনের পরিমাণও কমেছে। গতদিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার। যা আগের দিনের ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার তুলনায় ৪৩ কোটি ১৮ লাখ টাকা কম। ৯ ফেব্রুয়ারির পর এটি ছিল ডিএসইতে সর্বনিম্ন লেনদেনের পরিমাণ। এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। যা ১৪ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল লিন্ডে বাংলাদেশের শেয়ার। যার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৭ লাখ টাকার। তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক। যার শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৪৫ লাখ টাকার।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট কমেছে। বাজারে ২২৭ প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দাম বেড়েছে। ১৪৯টির দাম কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে এদিন ৪ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন ছিল ৩ কোটি ৩১ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.