Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে সুশাসনের জন্য সরকারি ও বহুজাতিক কোম্পানি চান ডিবিএ
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে সুশাসনের জন্য সরকারি ও বহুজাতিক কোম্পানি চান ডিবিএ

    ইভান মাহমুদUpdated:সেপ্টেম্বর 30, 2025মার্চ 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পুঁজিবাজারে সুশাসনের জন্য সরকারি ও বহুজাতিক কোম্পানি চান ডিবিএ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) শেয়ারবাজারে সরকারি মালিকানাধীন এবং বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। এ বিষয়ে সংগঠনটি মঙ্গলবার তাদের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছে।

    ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে হস্তান্তর করা হয়। যেখানে বাজারে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, গত ১৫ বছর ধরে দেশের পুঁজিবাজার নানা অনিয়ম, অপশাসন এবং অস্থিরতার শিকার হয়েছে। এসব অনিয়মের কারণে বহু প্রতিষ্ঠান কার্যত অকার্যকর হয়ে পড়েছে, কিছু প্রতিষ্ঠান ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বিনিয়োগকারীদের প্রকৃত রিটার্ন কমে যাওয়ার পাশাপাশি মূলধনও হ্রাস পেয়েছে যার ফলে বাজার প্রায় ৪০ শতাংশ সংকুচিত হয়েছে।

    এছাড়াও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি এবং স্থানীয় ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রভাবের কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারেনি। বিশেষ করে ১৯৯৬ এবং ২০১০ সালের শেয়ার কেলেঙ্কারির কারণে বাজারে মারাত্মক আর্থিক সংকট সৃষ্টি হয়েছিল। কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে বিনিয়োগকারীদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলা হয়। ২০২০ সালে করোনা মহামারি এবং পরে প্রায় ২০ মাস ধরে শেয়ারবাজারে ফ্লোর প্রাইস ব্যবস্থা চালু রাখার ফলে বাজারের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। এসব কারণে আন্তর্জাতিক তহবিল ব্যবস্থাপকরা বাংলাদেশ থেকে দূরে সরে গিয়েছে এবং স্থানীয় বিনিয়োগকারীদেরও অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

    চিঠিতে আরো উল্লেখ করা হয়, মানহীন আইপিও তালিকাভুক্ত করাও বাজারের জন্য অন্যতম বড় অনিয়ম। এসব আইপিওর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নেওয়া হয়েছে, যা দীর্ঘমেয়াদে তারল্য সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা, পরিচালনাকারী সংস্থা, তালিকাভুক্ত কোম্পানি, বাজার মধ্যস্থতাকারী, আর্থিক নিরীক্ষক এবং রেটিং এজেন্সির মধ্যে সুশাসনের ঘাটতি রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বিনিয়োগকারীদের আস্থা দিন দিন হ্রাস পাচ্ছে।

    প্রধান উপদেষ্টার উদ্দেশে চিঠিতে বলা হয়, ‘আপনার নেতৃত্বে আমরা এই সংকট থেকে দ্রুত উত্তরণ চাই। অন্যথায় বাজারে শৃঙ্খলা ফেরানো এবং শিল্পায়নের জন্য মূলধন সংগ্রহের সুযোগ হাতছাড়া হয়ে যাবে।’

    চিঠিতে আরো বলা হয়, বাজারে জবাবদিহিতা নিশ্চিত করতে অবশ্যই মানসম্পন্ন আইপিও আনতে হবে। পাশাপাশি, নতুন পণ্য ও কোম্পানিকে তালিকাভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করলে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

    এছাড়া দেশে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনাকারী বড় বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে যেসব প্রতিষ্ঠানে সরকারের অংশীদারিত্ব রয়েছে সেসব প্রতিষ্ঠানের শেয়ার অফলোড করারও সুপারিশ করেছে ডিবিএ। এই উদ্যোগ বাস্তবায়ন হলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি হবে বলে মনে করে সংগঠনটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.