Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারের প্রায় ২৫০০০ বিনিয়োগকারী বিক্রি করে দিয়েছেন শেয়ার
    পুঁজিবাজার

    পুঁজিবাজারের প্রায় ২৫০০০ বিনিয়োগকারী বিক্রি করে দিয়েছেন শেয়ার

    ইভান মাহমুদUpdated:সেপ্টেম্বর 30, 2025মার্চ 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পুঁজিবাজারের প্রায় ২৫০০০ বিনিয়োগকারী বিক্রি করে দিয়েছেন শেয়ার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘদিন ধরেই দেশের পুঁজিবাজারে স্থবিরতা বিরাজ করছে। কাঙ্ক্ষিত রিটার্ন না পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে এবং অনেকেই তাদের পোর্টফোলিওতে থাকা সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এর ফলে চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ার না থাকা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

    সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, এই সময়ে শেয়ারশূন্য বিও হিসাব বেড়ে ২৫ হাজার ৩৫৯টিতে পৌঁছেছে।

    সিডিবিএলের উপাত্ত অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার না থাকা বিও হিসাবের সংখ্যা ছিল ৩ লাখ ৪৪ হাজার ৩৮টি, যা চলতি বছরের ২৫ মার্চ শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৩৯৭টিতে। একই সময়ে শেয়ারধারী বিও হিসাবের সংখ্যাও হ্রাস পেয়েছে। গত বছরের ডিসেম্বর শেষে দেশে মোট ১২ লাখ ৭১ হাজার ৭৫৯টি শেয়ারধারী বিও হিসাব ছিল যা ২৫ মার্চ কমে ১২ লাখ ৫০ হাজার ৯২০টিতে দাঁড়িয়েছে।

    যদিও সামগ্রিকভাবে বিও হিসাবের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে সেটি মূলত নতুন হিসাব খোলার ফলে হয়েছে। গত ৩১ ডিসেম্বর দেশে মোট বিও হিসাব ছিল ১৬ লাখ ৬৪ হাজার ৯৫৩টি, যা ২৫ মার্চ বেড়ে হয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৬৭টি। অর্থাৎ তিন মাসের ব্যবধানে মোট বিও হিসাব বেড়েছে ৫ হাজার ৬১৫টি।

    এ সময়ে নারী ও পুরুষ উভয় শ্রেণির বিনিয়োগকারীর সংখ্যা কিছুটা বেড়েছে। গত বছরের ডিসেম্বরে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা ছিল ১২ লাখ ৬১ হাজার ১৯৮টি, যা মার্চ শেষে ১২ লাখ ৬৬ হাজার ১৮টিতে পৌঁছেছে। অপরদিকে নারী বিও হিসাবধারীর সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৭৫৫টি, যা ২৫ মার্চ বেড়ে ৪ লাখ ৪ হাজার ৩৮৬টিতে দাঁড়িয়েছে।

    তবে স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা বাড়লেও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা কমেছে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে প্রবাসীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৬৯১টি, যা ২৫ মার্চ কমে ৪৬ হাজার ৪৯৪টিতে নেমে এসেছে। অন্যদিকে স্থানীয় বিও হিসাবের সংখ্যা ১৬ লাখ ১৮ হাজার ২৬২টি থেকে বেড়ে ১৬ লাখ ২৩ হাজার ৯১০টিতে পৌঁছেছে।

    বাজার বিশ্লেষকদের মতে, চলমান মন্দার কারণে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন। কেউ কেউ তাদের পুরো পোর্টফোলিও বিক্রি করে বাজার থেকে সরে যাচ্ছেন। আবার অনেক বিও হিসাব মার্জিন ঋণের কারণে ফোর্সড সেলের মুখে পড়েছে যার ফলে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা বেড়ে চলেছে।

    বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, গত তিন মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স স্থবির অবস্থায় ছিল। বছরের শুরুতে ১ জানুয়ারি সূচকটি ছিল ৫ হাজার ২১৮ পয়েন্টে, যা ২৫ মার্চ শেষে সামান্য কমে ৫ হাজার ২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় পুঁজিবাজারে দৈনিক লেনদেনের পরিমাণও ছিল হতাশাজনক। সর্বোচ্চ একদিনের লেনদেন ছিল ৬০৭ কোটি টাকা, আর সর্বনিম্ন লেনদেন নেমে আসে ৩০৭ কোটি টাকায়।

    বিশ্লেষকরা মনে করছেন, বাজারের এই নিম্নমুখী ধারা যদি অব্যাহত থাকে, তাহলে সামনে শেয়ার না থাকা বিও হিসাবের সংখ্যা আরও বাড়তে পারে। পুঁজিবাজারকে চাঙ্গা করতে হলে বাজারে আস্থা ফেরানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মিশ্র প্রবণতা পুঁজিবাজারে, ডিএসইতে লেনদেন কমলেও বাড়ল সিএসইতে

    সেপ্টেম্বর 9, 2026
    পুঁজিবাজার

    কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের বিধান যুক্ত করার সুপারিশ ডিবিএর

    সেপ্টেম্বর 9, 2026
    পুঁজিবাজার

    আইপিও অনুমোদনে জটিলতা কমাতে ‘এক্সটেন্ডেড অডিট’ আনার চিন্তা বিএসইসির

    সেপ্টেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.