Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের বিক্ষোভের ডাক
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের বিক্ষোভের ডাক

    ইভান মাহমুদUpdated:সেপ্টেম্বর 30, 2025এপ্রিল 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পুঁজিবাজারে টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের বিক্ষোভের ডাক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজারে চলমান ধারাবাহিক দরপতনে চরম ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাজারে পুনরুদ্ধারের আশা নিয়ে যারা বিনিয়োগে ফিরেছিলেন, তারাও এখন হতাশায় নিমজ্জিত। বিশেষ করে গত বছরের জুলাই-আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে প্রত্যাশা করেছিলেন তারা। কিন্তু আট মাস পার হলেও সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় বাজারে বিনিয়োগকারীদের আস্থা তলানিতে পৌঁছেছে। ক্ষুব্ধ এসব বিনিয়োগকারীরা এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন।

    এই পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। সংগঠনটি জানিয়েছে, বুধবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

    বিক্ষোভ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সমন্বয়ক ও প্রধান মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিক। মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি রাইজিংবিডি ডটকমকে জানান, বর্তমান বাজার পরিস্থিতি এবং টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    বিসিএমআইএর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের জন্য মূলত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভূমিকা দায়ী। এ অবস্থায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি জানিয়ে আগামীকাল বুধবার দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বিবৃতিতে সকল বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্ট অংশীজনদের বিক্ষোভে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

    উল্লেখ্য, এর আগে গত ১৫ এপ্রিল সাধারণ বিনিয়োগকারীরা বিএসইসি ও আইসিবির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে প্রধান উপদেষ্টার কাছে একটি লিখিত চিঠিও জমা দিয়েছেন।

    পুঁজিবাজার নিয়ে একের পর এক উদ্বেগ ও প্রতিবাদে স্পষ্ট হয়ে উঠছে, বাজারে দৃশ্যমান পরিবর্তনের জন্য বিনিয়োগকারীরা এখন কার্যকর পদক্ষেপ ও কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রত্যাশা করছেন। বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতা এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মিশ্র প্রবণতা পুঁজিবাজারে, ডিএসইতে লেনদেন কমলেও বাড়ল সিএসইতে

    সেপ্টেম্বর 9, 2026
    পুঁজিবাজার

    কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের বিধান যুক্ত করার সুপারিশ ডিবিএর

    সেপ্টেম্বর 9, 2026
    পুঁজিবাজার

    আইপিও অনুমোদনে জটিলতা কমাতে ‘এক্সটেন্ডেড অডিট’ আনার চিন্তা বিএসইসির

    সেপ্টেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.