Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত-পাকিস্তান উত্তেজনায় ধসে পড়লো বাংলাদেশের পুঁজিবাজার
    পুঁজিবাজার

    ভারত-পাকিস্তান উত্তেজনায় ধসে পড়লো বাংলাদেশের পুঁজিবাজার

    ইভান মাহমুদUpdated:সেপ্টেম্বর 30, 2025মে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত-পাকিস্তান উত্তেজনায় ধসে পড়লো বাংলাদেশের পুঁজিবাজার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। ৭ মে বুধবার লেনদেন শুরুর পরপরই বড় ধরনের ধস নামে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্টেরও বেশি হারায় যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে।

    ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্টের বেশি পড়ে যায়। ১০ মিনিট পেরোতে না পেরোতেই সূচকের পতন ঘটে ৭০ দশমিক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে ডিএসইএস সূচক কমেছে ১৭ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ এবং ডিএস৩০ সূচক কমেছে ২০ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ।

    বাজারের লেনদেন তালিকায় এদিন শীর্ষে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। এরপর অবস্থান নেয় এনআরবি ব্যাংক ও বিচ হ্যাচারি লিমিটেড। তবে সামগ্রিক বাজার পরিস্থিতি ছিল বেশ হতাশাজনক। লেনদেন শুরুর মুহূর্তেই দেখা যায়, মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে বিপরীতে দর কমেছে ৩৩৪টির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর।

    বিশ্লেষকরা মনে করছেন, ভারত–পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করেছে। এই অঞ্চলে যেকোনো সামরিক সংঘাত শুধু রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনীতিতেও গভীর প্রভাব ফেলে। তারা বলছেন, আঞ্চলিক অস্থিরতা বিনিয়োগকারীদের সতর্ক করে তোলে যার তাৎক্ষণিক প্রতিফলন ঘটে পুঁজিবাজারে।

    বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের উদ্দেশে সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, যতদিন না ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হচ্ছে ততদিন বাজারে অস্থিরতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদের আবেগপ্রবণ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এগোনোর পরামর্শও দিয়েছেন তারা।

    এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে যা থেকে উত্তরণে প্রয়োজন স্থিতিশীল ভৌগোলিক ও অর্থনৈতিক পরিবেশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারের এ ধরণের আচরণ অব্যাহত থাকতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.