Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে টানা দরপতনে এক সপ্তাহে মূলধন কমেছে ৮৬৫৪ কোটি টাকা
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে টানা দরপতনে এক সপ্তাহে মূলধন কমেছে ৮৬৫৪ কোটি টাকা

    ইভান মাহমুদUpdated:সেপ্টেম্বর 30, 2025মে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজারে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক স্থবিরতার ছাপ স্পষ্টভাবে পড়তে শুরু করেছে। গত সপ্তাহজুড়ে (৪ থেকে ৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বাজারে বিনিয়োগকারীদের আস্থা সংকট, নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপের ঘাটতি এবং বহুমাত্রিক অর্থনৈতিক চাপে শেয়ারবাজারে নেমেছে হতাশার ছায়া।

    ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহে দুই বাজার মিলিয়ে বাজার মূলধনের পরিমাণ কমেছে প্রায় ৮ হাজার ৬৫৪ কোটি ৬৪ লাখ টাকা। শুধু ডিএসইতে মূলধন কমেছে ৪ হাজার ১২৪ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস ৮ মে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি ৫৫ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে এটি ছিল ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি ৩৬ লাখ টাকা। একই সময়ে সিএসইর বাজার মূলধনও উল্লেখযোগ্য হারে কমেছে। আগের সপ্তাহের ৬ লাখ ৮৭ হাজার ৭৩১ কোটি ৪৯ লাখ টাকার বিপরীতে বিদায়ী সপ্তাহে তা নেমে এসেছে ৬ লাখ ৮৩ হাজার ২০২ কোটি ১০ লাখ টাকায়। এতে সিএসইতে মূলধন কমেছে ৪ হাজার ৫২৯ কোটি ৩৯ লাখ টাকা।

    সূচকের দিক থেকেও পতন ছিল সুস্পষ্ট। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ১৫ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০২ পয়েন্টে, যা শতকরা হিসাবে ০.৩২ শতাংশ হ্রাস। ডিএসই-৩০ সূচক কমেছে ২ দশমিক ৪৩ পয়েন্ট (০.১৩ শতাংশ), ডিএসই শরিয়াহ সূচক কমেছে ১৯ দশমিক ৯১ পয়েন্ট (১.৮২ শতাংশ) এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পভিত্তিক ডিএসএমই এক্স সূচক কমেছে ৭ দশমিক ৪৪ পয়েন্ট বা ০.৮১ শতাংশ।

    তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৪১৫ কোটি ৬৩ লাখ টাকা যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকা বেশি। সেই তুলনায় সিএসইতে লেনদেন কমে এসেছে। বিদায়ী সপ্তাহে এখানে মোট লেনদেন হয়েছে ৫২ কোটি ৪১ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে ছিল ৬৮ কোটি ৬৩ লাখ টাকা। ফলে সিএসইতে লেনদেন কমেছে ১৬ কোটি ২২ লাখ টাকা।

    ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টির দর বেড়েছে, ২৩০টির কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে। ২৩টি কোম্পানির শেয়ার বা ইউনিটে কোনো লেনদেন হয়নি। অন্যদিকে সিএসইতে ৩০৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬৮টির এবং ২৮টির দর অপরিবর্তিত ছিল।

    বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের অনিশ্চয়তা কাটিয়ে উঠতে হলে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কার্যকর এবং আস্থাবান উদ্যোগ গ্রহণ জরুরি। বাজারের মূলধন ও সূচক পতন ঠেকাতে বাজার ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, নীতিগত স্বচ্ছতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। অন্যথায় দীর্ঘমেয়াদে বাজারে নেতিবাচক প্রভাব আরও গভীর হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.