Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভূতের হানায় পুঁজিবাজারে অস্থিরতা
    পুঁজিবাজার

    ভূতের হানায় পুঁজিবাজারে অস্থিরতা

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 30, 2025জুলাই 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পুঁজিবাজার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর পুঁজিবাজারে দেখা দেয় এক নতুন গতি। নিয়ন্ত্রকহীন সেই সময়টায় বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ বাড়ায় সূচক ও লেনদেন উভয়ই ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পুঁজিবাজার যেন বিপরীতমুখী পথে হাঁটতে শুরু করেছে।

    অর্থনীতির দুই গুরুত্বপূর্ণ চালিকাশক্তি—পুঁজিবাজার ও মুদ্রাবাজার—দুইটিই আজ ভিন্ন অবস্থানে। অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নেন একের পর এক সাহসী সিদ্ধান্ত। নতুন অর্থ ছাপিয়ে ব্যাংকগুলোর মাঝে বিতরণ করা হয়। বিদেশি ঋণ ও সহায়তাও আসে। এর ফলে মুদ্রাবাজার ও ব্যাংকিং খাত ফিরে পায় প্রাণ। বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও সহযোগিতা বাড়তে থাকে। এই কৃতিত্ব মূলত বাংলাদেশ ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনার ফল।

    অন্যদিকে, পুঁজিবাজারে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান চেয়ারম্যান রাশেদ মাকসুদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংক আইসিবিকে ৪ শতাংশ সুদে ৩ হাজার কোটি টাকা ঋণ দিলেও, পরে সেই ঋণের মধ্যে থেকে ২ হাজার কোটি টাকা ফেরত নিতে হয়। এতে মুদ্রাবাজারে তারল্য থাকলেও, পুঁজিবাজারে তৈরি হয় তারল্য সংকট।

    এরপর পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড তাদের শেয়ার বিক্রি করে দেয়। এতে বাজারে তারল্যের যে ঘাটতি তৈরি হয়, তা আজও কাটেনি।

    সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট সমাধানের অন্যতম পথ মিউচুয়াল ফান্ড খাতের সংস্কার। পুঁজিবাজার সংস্কার কমিশন ইতোমধ্যে মেয়াদি মিউচুয়াল ফান্ডের বিষয়ে বেশ কিছু সুপারিশ দিয়েছে। কিন্তু তা বাস্তবায়নে বিএসইসির কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।

    বরং কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। উদাহরণস্বরূপ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ার অনুমোদনের মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা বের হয়ে মুদ্রাবাজারে চলে যাবে। একইভাবে, রেনেটা লিমিটেডকে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েও বাজারে তারল্য সংকট আরও বাড়ানো হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, এখনই যদি মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর সংস্কার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সামনের দিনগুলোতে বাজার আরও বড় সংকটে পড়বে। কারণ, এই সংস্কার বাস্তবায়নে ন্যূনতম ছয় থেকে আট মাস সময় লাগবে। সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচন যদি ঈদের আগেই হয়, তাহলে সময়ও কমে আসবে। তখন বর্তমান কমিশনের পক্ষে এসব বাস্তবায়ন সম্ভব হবে না।

    তাই এখনই প্রয়োজন দ্রুত, কার্যকর পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের মতোই সাহসী নেতৃত্ব দরকার পুঁজিবাজারেও। নয়তো দেশের শেয়ারবাজার যে আবারও ভূতের পায়ে হাঁটতে শুরু করেছে, তা অস্বীকার করার উপায় থাকবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.