Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে ৫% কর ছাড়ে কমেছে কোম্পানির আগ্রহ
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ৫% কর ছাড়ে কমেছে কোম্পানির আগ্রহ

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 30, 2025জুলাই 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৫% কর ছাড়ে পুঁজিবাজারে কোম্পানির আগ্রহ কমেছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান মাত্র ৫ শতাংশ হলে কোনো কোম্পানিই পুঁজিবাজারে আসবে না—এমন মন্তব্য করেছেন এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।

    তিনি বলেন, “যারা কোম্পানি তৈরি করেন বা স্পন্সর করেন, তারা যদি ঠিকভাবে ভ্যালুয়েশন না পান, তাহলে বাজারে আসবেন না। কর ব্যবধান যদি ২০ শতাংশ হয়, তাহলে এটা কার্যকর হবে। এমনকি ১৫ শতাংশ হলেও কাজ করবে। কিন্তু মাত্র ৫ শতাংশ ব্যবধান রাখলে কেউ আসবে না। এমন পরিস্থিতিতে পৃথিবীর কোথাও কোম্পানিগুলো বাজারমুখী হয় না। এটা বাস্তবতা।”

    গতকাল বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘পুঁজিবাজারের সম্প্রসারণ: টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঠামো’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “মূল প্রবন্ধে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পুঁজিবাজারের সম্পর্ক তুলে ধরা হয়েছে। তবে অতীতে জিডিপির তথ্য ছিল ত্রুটিপূর্ণ। দেশের ব্যাংক খাত এখন সংকটে। এই পরিস্থিতিতে পুঁজিবাজার ভালো করবে—এমন প্রত্যাশা অযৌক্তিক। সরকার পুঁজিবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে উন্নয়নের জন্য নীতির সমন্বয় দরকার, যা এখনও গড়ে ওঠেনি। বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বৈঠক চলছে। সামনে এর সুফল দেখা যাবে।”

    বিএমবিএ সভাপতি মাজেদা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান হাবিবুর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইস্তেকমাল হোসেন।

    ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, “গত এক বছরে কোনো আইপিও আসেনি। অথচ এটি আনার দায়িত্ব বিএসইসির নয়, মার্চেন্ট ব্যাংকারদের। দেশে ৬৬টি মার্চেন্ট ব্যাংক রয়েছে, কিন্তু গত ১৫ বছরে তারা মাত্র ১৩৮টি কোম্পানিকে বাজারে এনেছে। এমন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক।”

    সভায় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বলেন, “মুসলিমপ্রধান দেশ হিসেবে শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যের যেমন সুকুকের চাহিদা রয়েছে, সেগুলো আরও বেশি করে বাজারে আনতে হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.